somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‍িবষাদের স্বাদ

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুকথা শেয়ার করা যায়না কারো সাথেই, একান্ত আপনার ব্যাথাগুলো শুধু নিজেকেই ব্যাথিত করুক, আমার দুঃখ আমারই থাক, ভাগ নিতে দেবনা কাউকে।

পর পর তিন জনকে(আমার মা, বাড়ির একচাচা, এক পাশের বাড়ির এক চাচা) মারাত্মকভাবে জখমের পর বাবা যখন পালাচ্ছেন, তখন লাঠি টেঁটা আর দা হাতে হাজারো মানুষের হুঙ্কারে রাতের নিরবতা খানখান, ভয়ে আর্তনাদে একজনকে জড়িয়ে ধরে ছিলাম একটু আশ্রয়ের আশায়, আমি জানতাম না উনার স্বামী আমার বাবার দারালো দায়ের আঘাতে মাটিতে পড়ে খাবি খাচ্ছে। আশ্রয়ের বিনিময়ে প্রচন্ড এক লাথি খেয়ে মাটিতে পড়ে মুখ দিয়ে শব্দ বেরোনোর আগেই গলায় অসম্ভব ভারি একটি পা চেপে ধরলো, প্রাণ হয়তো চলে যাচ্ছিল, কেউ আমার পা ধরে টেনে আরেকটি পায়ের নিচে দলিত হয়ে মরার হাত থেকে রক্ষা করলো। বৃষ্টির মত পড়ছে লাথি। আমার সমবয়সী কিংবা আমার চেয়ে সামান্য বড়রা যেন ব্যাঙ মারার আনন্দে মানুষ মারছে! কি ভয়, কি আতংক, কি বেদনা বর্ণনার ভাষা কোথায় পাই।

আমার বাবা একজন মানসিক রোগী, বিএ পাশ, সরকারি চাকুরে। আজ সন্ধ্যায় আমি, বাবা, মা, মাছুম আর ভাইয়া চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছি। পারিবারিক কোন ব্যপারে তাঁদের কথা কাটাকাটির এক পর্যায়ে লোমহর্ষক রক্তাক্ততা।

বাবা নগ্নাবস্থায় পাশের গ্রামের মসজিদ সংলগ্ন একটি পুকুরে আশ্রয় নিলেন, মসজিদের পাশেই মাদ্রাসা, মাদ্রাসার হুজুরকে ডেকে একটি কাপড়ও একটু আশ্রয় চাইলেন। ততক্ষণে বাবার জ্ঞাণ ফিরে এসেছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনার জন্য ভয়ে ততটস্থ। চারপাশ থেকে আসছে ধর ধার মার মার কাট কাট হুঙ্কার। আমি আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের বিনিময়ে বাবার জীবন রক্ষা করার জন্য আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইছি। শাটের কলার ধরে কেউ একজন উঠান ভর্তি মানুষের মাথার উপর দিয়ে ছুঁড়ে ফেললো। বেঁচে থাকার সাধ চিরদিনের জন্য মিটে গেলো। কেউ একজন রক্ষা করতে এসে কয়েক ঘা খেয়ে ক্ষান্ত হলো। আমি বার বার ঘরের দিকে আসতে চাইছি। কান্নাও ভুলে গেছি। ঘরের বেড়া আর দরজায় একটু পর ভারি শব্দ আর মানুষের হুঙ্কার। মায়ের অনবরত রক্ত ক্ষরণের পরও তার চিকিৎসার কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা। কারণ অন্যদুজনের চিকিৎসা ছাড়া তারা মায়ের চিকিৎসা হতে দিবেন না।

বাবা ধরা পড়েছেন। অবিরাম মার চলছে উনার উপর। আমাদের উঠানে যখন উনাকে নিয়ে আসা হলো তখন মুখ নাক মাথা থেকে অবিরাম রক্ত ঝরছে। মাত্র ঘন্টা খানেক আগে আমরা যখন বাড়িতে এসছিলাম, বাবা স্যুটকোট পড়া, যারা বাবাকে স্যার স্যার বলে সালাম করেছিলো তাদের হাতের লাঠির আঘাতে বাবার আর্তচিৎকারে মৃত্যুর জন্য আমি মাটিতে মাথাকেটে মরছি। কি ভয়াণক ভাবে উনার হাত পা বেঁধে রাখা হয়েছে, এক একজন হঠাৎ হঠাৎ লাথি মেরে উপর করে ফেলে দিচ্ছে বাবাকে, একজন এসে চুল ধরে টানছে, অনবরত কিল ছুড়ছে কেউ। একজনের পায়ে পড়ে আমার বাবাকে রক্ষা করার জন্য আকুতি করলাম। আমাকে লাথি মেরে চিৎকরে ফেলে দিয়েছিলেন।

রাতে বাবাকে আমাদের কাচারি ঘরে বেঁধে রাখা হলো। সকালে পুলিশে দেওয়া হলো। একমাস পর বাবা ফিরে এলেন। আমি, বাবা, মা, ভাইয়াসহ সবাই চট্টগ্রামে ফিরে গেলাম। আবারো আমাদের সেই সুখের দিন। কিন্তু যে দাগ কেটে গেলো একরাতের এক পলকে, হাজার জনমেও তা মোছার নয়।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×