somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছয় মাস আগে বন্যা ও ঝড়ের পূর্বাভাস সম্ভব

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে তিন থেকে ছয় মাস আগে বন্যা ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব। এর ফলে বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলাদেশ আগাম প্রস্তুতি নিতে পারবে। বাঁচবে জীবন ও সম্পদ।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষণা সংস্থা প্যাসিফিক ইএনএসও অ্যাপ্লিকেশন ক্লাইমেটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী রাশেদ চৌধুরীর গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল সোমবার এই বিজ্ঞানী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ গবেষণার ফলাফল তুলে ধরেন। তিনি জানান, তাঁর গবেষণার ফলাফল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোতে ছয় মাস আগে বন্যা ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। এতে স্থানীয় জনগোষ্ঠী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির সুযোগ পায়। সরকারও দুর্যোগের আশঙ্কার কথা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে।
অনুষ্ঠানে পাউবোর কর্মকর্তারা জানান, বাংলাদেশে দুই থেকে তিন দিন আগে বন্যার পূর্বাভাস দেওয়া যায়। এখানে যে বন্যা হয়, তার পানির ৮০ শতাংশ আসে উজান থেকে। বাকি ২০ শতাংশ পানির উৎস স্থানীয় বৃষ্টিপাত। উজানের পানি প্রবাহ সম্পর্কে প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশ কোনো তথ্য পায় না। এ কারণে বন্যার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না।
রাশেদ চৌধুরী জানান, বাংলাদেশের উজানের তিনটি প্রধান নদ-নদী অববাহিকা গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা-যমুনায় বৃষ্টিপাত নির্ভর করে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রার ওপর। সেখানে তাপমাত্রা বেড়ে গেলে জলীয়বাষ্প বেড়ে তা তিন থেকে ছয় মাসের মধ্যে বঙ্গোপসাগরের দিকে আসে। এই জলীয়বাষ্পই ওই তিন নদী অববাহিকায় বৃষ্টিপাত ঘটায়। ফলে বাংলাদেশ যদি প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বাড়া-কমার তথ্য আগাম জানতে পারে, তাহলে ছয় মাস পরে বৃষ্টি কিংবা ক্ষরা হবে কি না, তা জানতে পারবে।
গবেষণার ফলাফল তুলে ধরে রাশেদ চৌধুরী বলেন, পূর্ব প্রশান্ত মহাসাগরে কয়েক বছর পর পর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দশমিক ৫ ডিগ্রি থেকে দেড় ডিগ্রি পর্যন্ত বেড়ে যায় বা কমে যায়। তাপমাত্রা কেন বাড়ে বা কমে, তার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা বের করতে পারেননি। তাপমাত্রা বৃদ্ধিকে এল নিনো এবং কমাকে লা নিনা বলা হয়। এল নিনোর প্রভাব দেখা দেয় এমন বছরে প্রশান্ত মহাসাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো এবং বাংলাদেশ ও ভারতে ছড়িয়ে পড়ে। ফলে ওই বছর বৃষ্টিপাত বেড়ে বন্যার সৃষ্টি হয়। আর লা নিনার প্রভাবে বৃষ্টিপাত কমে খরার সৃষ্টি হয়।
লা নিনার প্রভাবে দেশে ডায়রিয়া ও কলেরা বেড়ে যায়। যে দেশগুলোর ওপরে লা নিনার প্রভাব পড়ে সেই দেশগুলোতে সংঘাত বেড়ে যায় বলেও উল্লেখ করে রাশেদ চৌধুরী।
অনুষ্ঠানে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এস এম কামরুল ইসলাম দেশের বৃষ্টিপাতের ৩০ বছরের গড় পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, মৌসুমী বায়ু আসার সময়, অর্থাৎ ভরা বর্ষায় বৃষ্টিপাত কমে যাচ্ছে। আর বর্ষা মৌসুমের আগে ও পরে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে। ফলে দেশের কৃষিব্যবস্থার ওপর এর প্রভাব পড়ছে।
পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপোর মহাপরিচালক সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় পাউবো ও বুয়েটের পানি বিশেষজ্ঞ এবং আবহাওয়াবিদেরা বক্তব্য দেন।

ছয় মাস আগে বন্যা ও ঝড়ের পূর্বাভাস সম্ভব নিউজ লিংক
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×