নিজেকে নিয়ে ভাবিনি কোনোদিন
আজ বসেছি
শীতের রোদে কোলকুঁজো হয়ে
মাদুর পেতে ভাবের ঘরে অসীম সীমাহীন।
অনেক সময় পৃথিবীতে গেল
জীবন নিয়ে বাকি কিছুটা
কিছুটা অলস সীমাহীন ক্ষোভ
কিছু সময় না ফুটেই ঝরে পড়ল।
বাকি যা কিছু এদিক ওদিকে
কখন কোথায় অপারেশন টেবিলে
সার্জিক্যাল টুলের নিপুণ ছুড়িতে
তুমি ছাড়া সবই শুন্য লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

