সে নদীর দুইদিকে দুটো মুখ,
একমুখে সে আমাকে দাঁড় করিয়ে রেখে
অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল,
আর যাওয়ার আগে বুঝিয়ে গেল,
"আমি অমনি করে আসি, অমনি করে যাই,
আমি থেকেও নেই, না থেকেও আছি।"
আমার কাঁধের উপর হাত রাখল সময়, বললে,
"দেখলে, কান্ডটা দেখলে?
আমি কিন্তু তোমাকে ছেড়ে কক্ষণো থাকি না।"
তার কথাটা শুনে হাতের মুঠোটা খুললাম।
দেখি, কাল রাতের বাসি ফুলগুলো শুকিয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

