মনের দরজাগুলো সব বন্ধ করেও
হারানো স্মৃতি আটকাতে পারি না,
যেমন সব জানালায় খিলকপাট লাগিয়েও
আলোর চুঁইয়ে নামা রোধ করা যায় না।
হৃদয়ের প্রকোষ্ঠে গুঁড়ি মেরে থাকে প্রেম,
আলপটকা বাঁধন ডিঙিয়ে চুরি করে আসে হেম।
নতুন আগুনে উত্তাপ, খর দৃষ্টির শান,
বিফল সকলই, ফিরে এলে সেই ঘ্রাণ।
আশঙ্কার চোরাবালি, সলিলসমাধি স্বপ্নের,
বানভাসি অলীক আশা, তোড় যন্ত্রণার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

