নিজেকে নিয়ে ভাবিনি কোনোদিনই--
জানলার পর্দার রঙ নিয়ে মাথা ঘামিয়েছি,
খেলার মাঠের ক্ষেত্রফল নিয়ে অঙ্ক কষেছি,
অন্য কারো ভালোবাসার স্বপ্ন দেখে টিটকিরি দিয়েছি,
তাদের জন্য গোলাপ তুলতে গিয়ে কাঁটাও খেয়েছি।
ভাবিনি কোনোদিন আমার সত্তা নিয়ে
জীবনের সাথে তাল মেলাতে ঘোড়ার মতো ছুটেছি,
রাস্তায় কোনো অশ্বশালা পাইনি,
না একটু জিরেন, না দলাই মলাই,
অবিশ্রান্ত ছুটেছি শুধু নিজের চিঠি নিজের কাছে পৌঁছে দিতে।
তাও যে একটু সুখ,
না না, সুখের আলেয়া, স্বপ্ন অলীক--
বুনতে গিয়ে মাকড়সার জালের মধ্যে নিজেই শিকার,
এ এক অন্য অসুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

