"চুম্বনের স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে --
ঠোঁটের ছোঁয়ায় কপাল ভেজা।
একটি পথিক নিজের তরী খুঁজতে গেছে --
নদীর পথে, বনের পথে অনেক বিপদ
ওরে পথিক, সাবধানে যা।
ভেবেছিলাম সেদিন বাড়ি ফিরব না আর --
সমস্ত রাত পথেই থাকবো।
খোয়াই থেকে কোপাই সেদিন চাঁদের আলো
ছড়িয়ে গেছে নীল আকাশে অসীম ছেয়ে --
হঠাৎ এসে পথের মধ্যে পথ আটকালো
নাম না জানা কে এক মেয়ে। "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

