somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলিভ অয়েল সম্পর্কে আমরা কী জানি

০৫ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অলিভ অয়েলের রয়েছে হরেক গুণ। ঐতিহাসিকভাবে এটি শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে স্বাস্থ্যসম্মত খাদ্য হিসাবেও এর কদর আছে। এসব ছাড়াও স্বাস্থ্য পরিচর্যা, ঘর- গৃহস্থালীর জিনিসপত্র পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়ে থাকে অলিভ অয়েল।
অলিভ অয়েলে রয়েছে উপকারী কলেস্টেরাল এইচডিএল (হাই ডেনসিটি লাইপ্রোটিন)। যা পরিপাক প্রক্রিয়ায়-সহায়ক ভূমিকা রাখে। গলস্টোন ও আলসার প্রতিরোধের পাশাপাশি-পুষ্টির যোগান দেয়। এন্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় কাজ করে ক্যান্সার প্রতিরোধক হিসাবে।
ঘুমের ঘোরে নাক ডাকার প্রবণতা আছে অনেকেরই। এজন্য -শয্যাসঙ্গীর পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও মহা বিরক্ত। বহু চিকিৎসা গ্রহণ করেও ফল মেলেনি। তাদের জন্য অলিভ অয়েল দিতে পারে শান্তির পরশ। বিশেষজ্ঞদের অভিমত, ঘুমুতে যাওয়ার আগে সামান্য পরিমাণ অলিভ অয়েল মুখে নিয়ে চেটে খেলে গলার পেশীতে এটি লুব্রিকেটের ভূমিকা পালন করে। ফলে নাক ডাকার প্রবণতা অনেকটাই কমে যায়। যাদের চুল পড়ার প্রবণতা বেশি। তাদের জন্য অলিভ অয়েল আনন্দের বার্তা বয়ে এনেছে। বিশেষজ্ঞদের মতে, নিষ্প্রাণ চুলকে সজীব করতে অলিভ অয়েলের জুড়ি নেই। বিশেষ করে শীতের দিনে শুষ্কতার কারণে চুলের রুক্ষভাব বেশি পরিলক্ষিত হয়। একই কারণে চুল ভেঙ্গে যায়। কোন কোন ক্ষেত্রে যায় পড়ে। তাই- চুল পড়া বন্ধ করতে এবং বিদ্যমান চুলকে আরো উজ্জ্বল রাখতে সপ্তাহে অন্তত দুইবার পরিমাণমত অলিভ অয়েল চুলে মেখে আধ ঘণ্টা পর শ্যাম্পু করলে নির্জীব চুলও প্রাণ ফিরে পায়। বন্ধ হয় চুল পড়া। ত্বক পরিষ্কারে অলিভ অয়েলের গুরুত্ব অপরিসীম। শত শত বছর ধরে লোকজন ত্বক পরিচর্যায় ব্যবহার করে আসছে অলিভ অয়েল। ময়েশ্চারাইজার হিসাবেও এর ব্যবহার সর্বজনবিদিত। অলিভ অয়েল মাখলে ত্বকের জলীয় উপাদান বাষ্প আকারে বের হওয়া বন্ধ হয়। ফলে ত্বক থাকে মোলায়েম। ত্বকের অমসৃনভাব দূর করতে, ত্বক উজ্জল করতে, ত্বকের অবাঞ্ছিত দাগ দূর করার জন্য অলিভ অয়েল যথেষ্ঠ উপকারী। এ জন্য সকল নামী-দামী কসমেটিক্সে অলিভ অয়েল ব্যবহার করা হয়।
অলিভ অয়েলের আরো-উপকারী গুণ রয়েছে। যারা কোষ্ঠ-কাঠিন্য রোগে ভুগছেন তারা যদি সকালে এক চামচ অলিভ অয়েল খেতে পারেন তাহলে সুফল পাবেন। এক চামচ খেয়ে সুফল না পেলে দু চামচ খেয়ে দেখতে পারেন।
ধর্মীয় দৃষ্টিকোণে :
আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে অলিভ অয়েল বা যইতুন তেল সম্পর্কে বলেন,
আল্লাহ আসমানসমূহ ও যমীনের নূর। তাঁর নূরের উপমা একটি তাকের মতই। তাতে রয়েছে একটি প্রদীপ, প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে। চিমনিটি উজ্জ্বল তারকার মতই। প্রদীপটি বরকতময় যাইতূন (অলিভ) গাছের তেল দ্বারা জ্বালানো হয়, যা পূর্ব দিকেরও নয় এবং পশ্চিম দিকেরও নয়। এর তেল যেন আলো বিকিরণ করে, যদিও তাতে আগুন স্পর্শ না করে। আলোর উপর আলো। আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত করেন তাঁর নূরের দিকে। আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন। আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত। (সূরা আন নূর, আয়াত ৩৫)
সূরা আত তীনে মহান প্রতিপালক আল্লাহ যইতুনের শপথ করেছেন, বলেছেন,
শপথ তীন ও যইতুনের। (৯৫: ১)
হাদীসে একাধিক বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সা. বলেছেন,
তোমরা যইতুনের তেল (অলিভ অয়েল) খাও ও তা শরীরে মাখ। কারণ এটা বরকতময় বৃক্ষ থেকে উৎসারিত।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×