১.তাহলে কি আওয়ামীলীগ সত্যি কোন confidential consensus (গোপন চুক্তি) করেছে জামায়াতের সাথে । রায় ঘোষনার পর জনরোষ ঠেকাতে না পেরে এখন কি তারা চাই লাকির মতো বাম নেতাদের দূরে সরিয়ে দিয়ে ধীরে ধীরে আন্দোলন স্তিমিত করে ফেলতে ? আওমীলীগ ...একটি মধ্যপন্থি দল । আমাদের মত দুর্বল গনতন্ত্রের দেশগুলোতে মধ্যপন্থি দলগুলোর আদর্শগত জায়গাটা তেমন মজবুত থাকে না । পরবর্তী নির্বাচনে জয়লাভ ও পরবর্তী ৫ বছর মসনদে বসতে তারা তাদের অর্থাৎ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে (যা তারা নিজেরাও চর্চা করে না) বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এ ধরনের চুক্তি করতেই পারে । এর আগেও আওয়ামীলীগ খেলাফত মজলিশের সাথে রাতের আধারে সমোঝোতা করতে গিয়েছিল । পরবর্তীতে সাধারন কর্মীদের চাপে তা থেকে সরে আসে । এরপুর্বে চার চারবার আওয়ামীলীগ ও জামায়াত এক হয়েছে । তাই ভোটের রাজনীতিতে ভবিষ্যতে যে হবে না মোটেও তা ভাবার কোন অবকাশ নেয় । ইলেকশন ফর্মুলাটা যদি এমন হয় যে, বিএনপি থেকে জামায়াত ভিন্ন একটি ইস্যুতে বের হয়ে এসে এককভাবে নির্বাচনে অংশগ্রহন করবে । আওয়ামীলীগের সাথে আসবে না কারন এতে করে তাদের ইমেজ নষ্ট হবে এবং বামদল গুলো জোট থেকে বের হয়ে যাওয়ার সম্ভবনা আছে । এছাড়াও UN,USA সহ যুদ্ধাপরাধের বিচার থেকে সরে আসতে আন্তর্জাতিক বিশ্বের চাপ আছে সরকারি দলের উপর কিন্তু তাদের সরার উপায় নেই তাই যা তা একটা রায় দিয়ে বরাবরের মতো বিচারবিভাগের উপর দায় দিয়ে তারা এটি কোনরকমে শেষ করতে চায়। এদিকে ভোটের রাজনীতিতে ভোট কাটাকাটি হয়ে এরশাদসহ আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সংখ্যাগরিষ্ঠাতা পাবে । সেই ৭২,৭৩এই এমনটা ঘটেছিল । যখন বঙ্গবন্ধু দালাল আইন করে ,আন্তর্জাতিক অপরাধ আদালত আইন করে যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করেছিল তখনি আজকের খন্দকার মোশাররফ (শেখ হাসিনার বেয়াই ), মখা রা (স্বরাষ্ট্র মন্ত্রী) এক এক করে দলে ভিড়তে থাকে আর আওয়ামীলীগ যুদ্ধাপরাধীর বিচার থেকে দূরে সরে আসে । ৭২ এর মতোই এখনও যে সেরকম হচ্ছে না তা বোঝার উপায় নেয় । তাই জাতি আজ সঙ্কিত। ২. যেকোন আন্দোলনকে বেগবান করতে গনতান্ত্রিক দেশে কোন না কোন রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়া লাগে । এবার নেতৃত্ব দিচ্ছে মলত ব্লগার গ্রুপ, বামশক্তি ও আওয়ামীলীগের পেশাজীবী সংগঠনগুলো । কেন্দ্রীয় ছাত্রলীগ যদিও ১ম দিনই সমর্থন দিয়েছিল কিন্তু হয়ত উপরের নির্দেশে এখন তারা বামদলগুলোকে বিদায় দিয়ে নিজেরায় প্রজন্ম চত্বরের নিয়ন্ত্রন নিতে চায় যাতে কাম্পাস গুলোর মতোই সেখানে তারা একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে চলমান আন্দোলনকে গুটিয়ে নিতে পারে । ৭১ এ পাকিস্তান , ভারত সহ বহু দেশিবিদেশি শক্তি চেষ্টা করেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে ছিনিমিনি খেলতে , সার্বভৌমত্বকে নিয়ে খেলা করতে । সাধারন মুক্তিকামী মানুষ আর বঙ্গবন্ধুর অবিচল নেতৃত্বে তা সম্ভব হয়েছিল না ; ৭১ এর ৪২ বছর পর সাধারন তরুণ জনগোষ্ঠী আর লাকি আক্তার দের নেতৃত্বে তা সম্ভব হবে না
প্রজন্ম চত্বরের মধ্যমনি অগ্নিকন্যা লাকি আক্তারের উপর ছাত্রলীগ নেতাদের হামলা কি ইঙ্গিত করে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন
কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।
আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।
কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন
জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।
জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)

আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন
******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।
অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন
জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।