somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোকবর্তিকার সন্ধানে............

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজু আজ একটু চিন্তিত কারন মাসুমের একটা কথা তার মাথায় ধরছে না।মাসুম আবার মাঝে মাঝে কিছু হাইপোথিটিকাল কথা বলে থাকে।অন্যরা এসব হাসি দিয়ে উড়িয়ে দিলেও রাজু আবার মাসুমের কথার খুব গুরুত্ব দেয়।মাসুম আবার এটা বুঝে যে,রাজুর সবচেয়ে ভালো বন্ধু সে নিজে।মাসুমের যেকোনো ভালো কাজে রাজু সবসময় উৎসাহ দেয়,আবার মাসুম কোন ভুল করলে সবচেয়ে আগে রাজুই সেই ভুল সংশোধনের জন্য এগিয়ে আসে।দুজনের এই বন্ধুতের কথা রাকিব আবার একটু আধটু বোঝে,অমি বুঝলেও না বোঝার ভান করে থাকে।তরুণ আবার অন্যের বন্ধুত্ব-ভালোবাসার প্রতি খুব বেশি মনোযোগ দেয়না,নিজের ভালোবাসা নিয়েই বেশি ব্যাস্ত।জয়ন্ত অবশ্য সবসময়য় একটু “confused” থাকে তরুনের ভালোবাসা নিয়ে।আসলেই কি লাবণ্য তরুনের বন্ধু নাকি তার চেয়েও বেশি কিছু!!!

রাজু এখনও খুব চিন্তিত,সকাল গড়িয়ে দুপুর এল বলে কিন্তু এখনও মাসুমের কথার কোন কূল কিনারা করতে পারছেনা।সকাল বেলা শুভংকর সারের ক্লাসে attendance দিয়ে সেইযে ক্লাস থেকে দুজন বের হয়ে গেছে আর যাওয়া হয়ে উঠেনি।একবার অবশ্য ক্লাসে যেতে চেয়েছিল তার প্রিয় মাসুদ সারের ক্লাস করার জন্য কিন্তু মাসুমের প্রশ্নের উত্তর বের না করা পর্যন্ত তার কোন কাজে মন বসছেনা।চিন্তায় মনোযোগ আনার জন্য রাজু তাই একটা ফাকা রুম খুজছিল।৪র্থ বর্ষের ভাইয়াদের যে পরীক্ষা চলছিল-সংকর দা তা ভুলেই গিয়েছিল,মেয়ের বিয়েতে বর পক্ষ যৌতুক চেয়েছে ৫০০০০! টাকা,এই চিন্তায় বিভোর হয়ে কখন যে নিত্যকার মত ভাইয়াদের ক্লাসরুম খুলে রেখেছে তার খেয়ালও নেই।রাজু অবশ্য রুমটা ফাকা পেয়ে আপনমনে মাসুমের প্রশ্নের জবাব খুজতে লাগলো।“মাঝে মাঝে কিছু ভুল কোন বড় কোন সৃষ্টির পথ বের করে দেয়”।রাজু ধীরে ধীরে মনে করার চেষ্টা করছিল মাসুমের প্রশ্নটা-

“দিনের বেলায় সূর্য এই পৃথিবীকে আলোকিত করে,রাতে করে বিদ্যুৎ -শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে দিনদিন এই পৃথিবী,কিন্তু তারপরও পুরো পৃথিবীতে এত অন্ধকার কেন?কেন এত অশান্তি?”

বলতে গিয়ে চোখটা ঝাপসা হয়ে গিয়েছিল মাসুমের।পর পর তিন ক্লাসে রাজুকে দেখতে না পেয়ে রাশেদ খুজতে খুজতে চলে এল ঐ ক্লাসে।রাজুকে খুঁজে পেয়েই তো আচ্ছা বকা শুরু করল রাশেদ...তোকে আমি কতগুলো ফোন দিয়েছি তুই দেখেছিস-রাজুর অবশ্য সেই দিকে কোন ভ্রুক্ষেপ নেই-আনমনে ভেবে যাচ্ছে মাসুমের প্রশ্নের উত্তর খোঁজার জন্য।হঠাৎ তার মনে হোল রাশেদকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে কেমন হয়?অন্যরা যখন সারাক্ষন face book নিয়ে বসে থাকে রাশেদ তখন বেশির ভাগ সময় পার করে INTERNET এ বিভিন্ন বই পুস্তক আর ম্যাগাজিন পড়ে।কারন রাশেদ বিশ্বাস করে “জানতে হলে পড়তে হবে,কিন্তু সত্য জানতে হলে অনেক বেশি পড়তে হবে”।

কালবিলম্ব না করে তাই রাজু বলেই ফেলল রাশেদকে -রাশেদ একটু চিন্তা করে বলল,আরে বুদ্ধিজীবী এত কিছু জানিস আর এই সহজ প্রশ্নের উত্তর জানিস না।রাজুর তার তর সয়ছিল না—রাশেদ তুই বলবি ??নাকি তুই মজা করছিস আমার সাথে,আমি প্রায় তিন ঘন্টা ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছি।উত্তর দেবার আগে রাশেদ রাজুকে একটা প্রশ্ন করল-আচ্ছা রাজু বলত আমাদের কে সৃষ্টি করেছেন?
রাজু বলল, কেন আল্লাহ্‌।
আচ্ছা আল্লাহ্‌ কি এই দুনিয়ার মানুষের চলার জন্য কোন আলোকবর্তিকা বা জীবনবিধান পাঠিয়েছেন?
হ্যাঁ পাঠিয়েছেন।আল কুরআন।।
তাহলে বল তো,আমরা যে শিক্ষা অর্জন করছি তা দিয়ে কি পৃথিবীর এই অন্ধকারকে দূর করা সম্ভব?সূর্য দিনে আলো দেয়,বিদ্যুতের আলোয় রাতের অন্ধকার দূরীভূত হয়।কিন্তু কখনো ভেবে দেখেছিস,যে অন্ধ তার কাছে কি এই আলোর কোন মূল্য আছে?পুরো পৃথিবীটা নিয়ন বাতি দিয়ে আলোকিত করলেও তো তার কাছে এই জগতটা অন্ধকারই লাগবে।
রাজু বলল হ্যাঁ তাইতো।
আসলে বন্ধু,আমাদের এই পঞ্চইন্দ্রিয় দিয়ে আমরা যে জ্ঞান অর্জন করতে পারি সেই জ্ঞান দিয়ে এই দুনিয়ার সকল পাপ-পঙ্কিলতার অন্ধকার দূর করা সম্ভব নয়,তার জন্য দরকার এমন একটা আলোকবর্তিকা যা কিনা মানুষের হৃদয় আলোকিত করে,পবিত্র করে তোলে তার আত্মাকে।আর তা হচ্ছে-আল কুরআন।যা কিনা স্রষ্টার পক্ষ হতে প্রেরিত সমস্ত মানব জাতির জন্য এক স্থায়ী আলোকবর্তিকা।আমরা যেদিন এই আলোকবর্তিকা নিয়ে সামনে এগিয়ে চলব সেদিন এই ধরণীতে আর কোন অন্ধকার থাকবেনা আমার দৃঢ় বিশ্বাস,রাজু কিছু বলবে ভাবছিল কিন্তু রাশেদের জবাব যেন তাকে আবার নতুন করে ভাবনায় ফেলে দিল...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×