কবিতা- স্পর্শ
২৩ শে জুন, ২০১৬ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ন্ত বিকেল,
ব্যস্ত শহর,
যানজটে ভরা নগরী।
ফ্লাইওভারে দাঁড়িয়ে এক জুটি।
এক রাশ বাতাস স্পর্শ করলো তাদের।
অদূরের সাদা-গোলাপি বাগানবিলাস
যেন হেসে উঠলো।
স্বল্পভাষী জুটি তারা।
মুখের ভাষা নয়,
চোখের ভাষাই যেন তাদের
একমাত্র সম্বল।
মিলিয়ে যায় ভানু
দিগন্তের সীমানায়।
অতঃপর পথ ধরে
এগিয়ে যায় তারা।
হাতে হাত রেখে,
ধীর গতিতে।
তাদের হাতের স্পর্শ
মনকেও স্পর্শ করে ফেলে।
শিহরিত করে তোলে প্রতিটি কোষ।
কংক্রিটের ব্যস্ত পথে
হেঁটে চলে তারা।
সেই সাথে স্বপ্নের
জালও বুনে চলে।
পথের যেন শেষ না হয়।
শেষ যেন না হয় ভালবাসার।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল? অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and...
...বাকিটুকু পড়ুন