somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় অঞ্চলের পার্থক্য

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সময় অঞ্চল হচ্ছে পৃথিবীর উপরের এক একটি নির্দিষ্ট এলাকা যেখানকার অন্তর্ভুক্ত দেশগুলোর স্থানীয় সময় একই। পাশাপাশি দুটো সময় স্থানের সময় ব্যবধান সাধারণত এক ঘণ্টা করে হয়ে থাকে। নিউ ইয়র্ক থেকে নেভাডা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি সময়াঞ্চলে বিভক্ত। তেমনি ভাবে টরেণ্টো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ডি.সি., হাভানা, কিংস্টন, বোগোতা, ডেট্রয়েট এবং লিমা ইত্যাদি শহরসমূহ একই সময়াঞ্চালের অন্তর্ভুক্ত। তেমনি আলমাতি, ওমস্ক এবং ঢাকা শহর একই সময়াঞ্চলের অধীন। পূর্বে গ্রীণউইচ মিন টাইমের ভিত্তিতে সময়াঞ্চল বিভাজন করা হতো। বর্তমানে আরো নিখুঁত ভাবে সময় পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে যা ১৯৭২ থেকে প্রচলিত। একে বলা হয় ইউনিভার্সাল টাইমজোন বা ইউটি। ইংল্যান্ডের গ্রীণউইচ হলো ইউটি-১। বিভিন্ন দেশে ডে-লাইট সেভিং পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে বৎসরের একটি সময়ে ঘড়ির কাঁটা ১ ঘণ্টা এগিয়ে দেয়া হয়। সে সময় ইউনিভার্সাল টাইমজোনের সময়ও ১ ঘণ্টা এগিয়ে দিয়ে হিসাব করতে হয়।প্রতিদিন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরুরেখার উপর অাবর্তিত হচ্ছে ৷ ফলে পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে অাগে সূর্যোদয় হয় ৷ পৃথিবীর অাবর্তনের ফলে কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর অাসে তখন এ স্থানে মধ্যাহ্ন এবং ঐ স্থানের ঘড়িতে তখন বেলা ১২ টা ধরা হয় ৷ এ মধ্যাহ্ন থেকে দিনের অন্নান্য সময় স্থির করা হয় ৷ একে ঐ স্থানের স্থানীয় সময় বলা হয় ৷ সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যেও স্থানীয় সময় নির্নয় করা যায় ৷ পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ ৩৬০॰ ৷ এই ৩৬০॰ কৌণিক দূরত্ব অাবর্তন করতে পৃথিবীর ২৪ ঘন্টা বা ২৪ x ৬০ =১,৪৪০ মিনিট সময় লাগে ৷ সুতরাং পৃথিবী ১॰ ঘোরে ১,৪৪০-৩৬০=৪ মিনিট সময়ে অর্থ্যাৎ ১॰ দ্রাঘীমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট৷
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×