somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মেই সফলতা...

১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যখন কাজ করি, সেই কাজের স্বীকৃতিও আশা করি। কর্মক্ষেত্রে প্রতিটি কাজের পেছনে, পরিশ্রমের মূলে থাকে সফলতার হাতছানি। কর্মক্ষেত্রে সফল হতে হলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে।

সময়মত অফিসে উপস্থিত থাকা:
সময়মত অফিসে উপস্থিত হওয়ার চেষ্টা করতে হবে। অফিসের ঠিক সময় পৌঁছানোর জন্য প্রয়োজনে হাতে বাড়তি সময় নিয়ে বের হতে হবে। অফিসে দেরি করে এসে কোনো অজুহাত দাড় করানো যাবে না।

পোশাক সচেতনতা:
অফিসে আমাদের পোশাক যেন অবশ্যই বয়স, ব্যক্তিত্ব এবং পদবীর সঙ্গে মানানসই, মার্জিত এবং শোভন হয়।

নিজের কাজ সম্পর্কে ধারণা রাখা:
অফিসের পরিবেশটাকে আগে বুঝে নেয়ার চেষ্টা করতে হবে। যে কাজের দায়িত্বে আছি, সে কাজ সম্পর্কে আমাদের সঠিক ও পরিস্কার ধারণা থাকা প্রয়োজন। মাথা ঠান্ডা রেখে কাজটি সুক্ষ্ম ও সুনিপুণ ভাবে শেষ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে আপনি নোট করে রাখতে পারেন। যে কোন সময় উর্দ্ধতন কর্তৃপক্ষ আপনাকে কোন ব্যাপারে জিজ্ঞেস করলে, আপনি যাতে স্বচ্ছ ধারণা দিতে পারেন।

মানসিক ভাবে নিজেকে প্রস্তুত রাখুন:
আমাদের জীবনে হঠাৎ করেই কোন সুযোগ এসে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকা খুব প্রয়োজন।

কাজ সময় মতো শেষ করুন:
অফিসে গিয়ে প্রতিদিনের কাজ প্রতিদিন যদি ঠিক সময় মত শেষ করলে তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অনেক সহজ হয়ে যায়। আর কর্তৃপক্ষ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন।

নিজের যোগ্যতাকে কাজে লাগান:
কাজ করার সময় নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করতে হবে। কাজের দক্ষতা আমাদের পৌঁছে দেবে সর্বোচ্চ সীমারেখায়।

কাজের প্রতি বিশ্বস্ত থাকা:
প্রতিটি কাজে বিশ্বস্ত থাকতে হবে। সেই সাথে মনোযোগী হতে হবে কাজের প্রতি, তাহলে কেউ আমাদের ছোট করার সুযোগ পাবে না।

আনন্দ এবং উৎসাহ নিয়ে কাজ করতে:
কাজে উৎসাহ হারিয়ে গেলে কাজের মান কমে যেতে পারে। কোনো কাজ যেন একঘেয়ে না লাগে সেদিকে লক্ষ্য রাখুন। চেষ্টা করুন কাজের মধ্যে আনন্দ খুঁজে পেতে।

অস্থিরতা প্রকাশ না করা:
পারিবারিক এবং সামাজিক জীবনে আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি। কিন্তু লক্ষ্য রাখতে হবে ব্যক্তিগত সমস্যার প্রভাব যেন অফিসের কাজে না পরে। বুদ্ধিমত্তার সঙ্গে বিরুপ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

নিজেকে সৎ ও স্বচ্ছ রেখে আন্তরিকতা নিয়ে কাজ করলে কর্মক্ষেত্রে সফলতা আসবেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×