কয়েক দিন আগে দেখা হিটলারের উপরে নির্মিত ডাউনফল মুভির বাস্তব রুপায়ন আমার জীবনে এতো জলদি ঘটবে তা কে ভেবেছিল? ঘুমাতে গিয়ে ঘুম আসলো না । তাই কিবোর্ড নিয়ে বসলাম ।
শেষ পর্যন্ত বেলাল ভাই তার ভুল বুঝতে পেরেছে। কি বোকামি টাই না করলাম । আসলে আমরা নিজেরা যে সব সময় যে ভুল করি তা না । সময় ও মাঝে মাঝে ভুল করে। হয়তোবা এটা সে রকম! (নিজেকে জাস্টিফাই করলাম)
মানুষের দুঃসময় নাকি একা একা আসেনা। (সুসময়ও কি তাই?)
মা’র সাথে কথা বলতে গেলেই কান্না আসে। পুরো লাইফটাই সে কষ্ট করে গেল। মা’কে সান্তনা দেয়ার ভাষা খুঁজে বের করার আগেই মা’ই আমাকে সান্তনা দেয়। বাবা, টেনশন করিস না , সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা আছে না! মনে মনে বলি মা! তিনি নেই, যদি থেকেও থাকেন । অন্তত আমদের জন্য না।
বাবা নাকি টিউশনি খুজতাছে। এই খবর শোনার পর ঠিক কি ধরনের অভিব্যাক্তি হওয়া উচিত? আমার জানা নেই । কিন্তু সেই অনুভূতি টা যে কতটুকু বেদনা দায়ক তা হারে হারে বুঝতে পারছি। ৫৬ বছর বয়সে এসে একজন বৃদ্ধ প্রায় মানুষ পারিবারিক খরচ চালানোর জন্য যখন টিউশনি খুঁজে তখন তার অসহায়ত্ব বুঝতে কারো অসুবিধা হবার কথা না।
ছোটবেলা থেকে শুনে আসছি সরলতা নাকি মহত গুন । সরলতার গুষ্টি কিলাই। কোন শূয়রের বাচ্চা এই সব থিওরি দিয়ে গেছে? আজকে মা-বাবা দুজনই সহজ-সরল হওয়ার কারনে তারা নিজেরাও সাফার করছে সাথে ভুক্তভুগি হিসাবে আমরাও পাঁচ ভাই বোন আছি। এই পৃথিবী হচ্ছে শুয়োর আর কুকুরদের জায়গা। এখানে যে যত কুকুরিপনা করতে পারবে সেই তত গেইনার হবে।
কাজিন দের সাথে ছোট বেলা থেকেই একসাথে বড় হয়েছি কিন্তু প্রতিযোগিতার মানষিকতা কখনই ছিল না। ঢাবিতে চান্স পাওয়ার পর ভাবলাম এবার নিজেকে তাদের চাইতে এগিয়ে রাখতে পারবো। কিন্তু না! সৃষ্টি কর্তার সহ্য হল না ।
মেয়ে মানুষের কথা কি আর বলবো। সারাদিন ফোন দিয়েই প্যানর প্যানর শুরু করে , ফোন দিলা না কেন, আমারে ভালবাসনা কেন, আমারে মিস কর না কেন। বাল ছালের প্যাঁচাল । নিজের জীবন নিয়ে টানাটানি সে আসছে ভালবাসা নিয়ে টানাটানি করতে।
পড়তে বসে দেখলাম আমার কোন অ্যাডভান্টেইজই নেই। না পারি ভাল ইংরেজি না পারি ভাল বাংলা, ম্যাথের কথা আর নাই বা বললাম । শুধু একটাই জিনিষ পারি বুক ভরা স্বপ্ন দেখতে । এটা আমার চাই । করতে হবে । এই সব আজগুবি কথাবার্তা । স্বপ্ন দেখা টা এখনো বাদ দিতে পারিনি। সমুদ্রে ডুবতে যাওয়া মানুষ নাকি খড়কুটো আঁকড়ে ধরেও বাচতে চায়। তাই চেষ্টা করে যাচ্ছি। পারতেই হবে আমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

