somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মুহূর্তে চলে গেলে কে কি ভাববে একটু দেখে নেই ।

০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকাল থেকেই মনটা বড্ডো খারাপ। ক্লাস নেই সারাদিন রুমেই ছিলাম। দুপুরের পর থেকে মনটা আরও বেশি খারাপ। এখন অবশ্য কিছুটা ফুরফুরে মেজাজে আছি।
আজকাল যে কি হয়েছে সব সময় মন খারাপ ভাব টা থাকে । ক্লাস, ফ্রেন্ডদের সাথে যে সময়টা থাকি সে সময় টুকু বাদ দিয়ে একা একা থাকলেই মন খারাপ ভাবটা চলে আসে। ইদানীং স্যাড গান গুলো আমার একাকীত্বের সঙ্গী হয়ে গেছে।
রুমকির বিষয় টি স্পষ্ট নয়। আমি তার সাথে চ্যাট করিনি তার জন্যে তার ফেসবুক ডি-অ্যাকটিভেট করতে হবে কেন ? আমার সাথে কথা বললে নাকি সে ভালো থাকে। নিজেকে একটু কন্ট্রোলে রাখতে হবে । শেষ পর্যন্ত মেয়েটা কি যে করে!!!

আজকাল মরে যাবার ইচ্ছেটা প্রবল থেকে প্রবলতর হচ্ছে । জানি এই ইচ্ছাটা যতই প্রবল হোক আমি এই কাজটা কখনই করতে পারবোনা । তার পরেও কেন যেন মরে যেতে ইচ্ছে করে। আমি এই মুহূর্তে চলে গেলে কে কি ভাববে একটু দেখে নেই ।
মা- আমি ছাড়া মা’র পৃথিবীটা কেমন হবে? মা’র নিকট আমি ছিলাম সবচেয়ে প্রিয়। ফ্যামিলির ছোট সন্তান বলে? নাহ! আমার তা মনে হয় না । কিছুদিন কান্না কাটি করবে । মেঝ ভাই কে পরোক্ষভাবে দোষারোপ করবে আমার মৃত্যুর জন্যে।
এবার ঈদে বাড়ি যাব না শুনে যেমন ভাবে বড় ভাইকে দোষারোপ করেছে!!!
হুম! স্বপ্ন ভঙ্গের জন্য মা অনেক কষ্ট পাবে। তার আর কোন ছেলে-মেয়েকে ঘিরে তো আর স্বপ্ন নেই, একমাত্র আমি ছাড়া।
হয়তো বলবে তোর কষ্ট ছিল আমারে বললেই পারতি । এতো কষ্ট করে তোরে বড় করলাম আর এখন মায়ের কথা ভুলে গেলি? সত্যি মা! আমি চলে গেলে তোমাকে আর বলতে হবেনা, বাবা! নামাজ পড়।

মা’কে একটা কিছু গিফট দিতে হবে। যদি কোন সময় চলেই যাই যেন সেই সৃতি মা’কে আমার কথা বার বার মনে করিয়ে দেয়। নাহ! এই আইডিয়া বাতিল। মায়ের কাছে সন্তানই তো তার সব চেয়ে বড় সৃতি।

জবা(আমার ছোট বোন) , দ্বিতীয় পজিশনে ওর কথা মনে পড়লো কেন? বাবা ছিল, ভালবাসার মানুষটি ছিল, কিন্তু ছোটবোনের কথা কেন? এই পৃথিবীতে জবা হচ্ছে একমাত্র ব্যাক্তি যে আমার কষ্টটাকে বুঝতে পারে। মা’কে তো কোন সময় বুঝতে দেয়ার মানেই হয় না । মা’কে কখনই বুঝতেই দেয়নি যে আমার কোন দুঃখবোধ আছে।
জবা প্রথমত অবাক হবে । যে সময় সংসারে অভাব ছিল সে সময় কিছু হয়নি । এখন তো মোটামোটি সবই আছে । টাকা পয়সার তো কোন অভাব নেই । দেশের সব চেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়ছি । অভাব বা দুঃখবোধ তো থাকার কথা নয় ।
দ্বিতীয়ত, স্বপ্নভঙ্গ। তার ভাইকে নিয়ে যে স্বপ্নের জাল সে বুনেছে তার অপমৃত্যু দেখে সে আশাহত হবে।
আসলে এই পৃথিবীতে আমরা শুধু নিজেরা নিজেদের জন্য বেচে থাকি না অন্যর জন্যও মাঝে মাঝে বেচে থাকতে হয়।
October 2011 12:30 am


এই লেখাটা অনেক দিন আগের । আজকে ইচ্ছে হল তাই ডায়রী থেকে তুলে দিলাম।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×