somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা, নির্বাচনী সফর ও আমি

১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমি সংবাদে। অর্থনীতি নিয়ে রিপোর্ট করি। ১৯৯৬ এর নির্বাচন। মনে হলো নির্বাচনী সফরে যাই একটা। চিফ রিপোর্টার কাশেম ভাই আমাকে দিলেন অ্যাসাইনমেন্ট। শেখ হাসিনার সঙ্গে যেতে হবে সিলেট। সড়ক পথে কুমিল্লা হয়ে। সকালে ধানমন্ডি থেকে রওয়ানা দিলাম। লম্বা গাড়ি বহর। দুই মাইক্রোবাসে আমরা সাংবাদিকরা।
গাড়ির সামনের সিটে ইত্তেফাকের শফিক ভাই। কুমিল্লার পথে গাড়ি। হঠাত দেখি শফিক ভাই গাড়ি থামিয়ে ড্রাইভারকে বাইরে উঠবস করাচ্ছেন। জানলাম যে ড্রাইভার ঘুমাচ্ছিল। তারও তেমন দোষ ছিল না। সারারাত চট্টগ্রাম থেকে ফিরতেই আবার আমাদের সঙ্গে দিয়ে দিয়েছে তাকে। সারারাত না ঘুমাতে পারলে গাড়িতে তো ঘুমাবেই।
সিলেটে আমরা উঠলাম সার্কিট হাইজে। উপধ্য আবদুস শহিদের এলাকা। সারাদিন একর পর নির্বাচনী সভা যখন শেষ তখন রাত প্রায় ৯ টা। তখন ই-মেইল ছিল না। হাতে লিখে ফ্যাক্স করতে হতো। নিউজ দিয়ে সার্কিট হাউজে ফিরতে ফিরতে রাত ১২-১টা। খাওয়া নেই। শেখ হাসিনার গাড়ি বহরে ছিল প্রায় ২০ জনের মতো পুলিশ। তারা থাকা মানেই খাওয়া আর পাওয়া যাবে না। মুহূর্তের মধ্যে টেবিলে ঝাপিয়ে পড়া আমি ঐবারই প্রথম দেখেছিলাম।
বাইরে রেস্তোরায় খেয়ে গেলাম আমাদের জন্য নির্ধারিত গেস্ট হাইজে। তখন রাত ২টা। কথা ছিল বড় গেস্ট হাইজের এক রুমে থাকবেন শেখ হাসিনার সফরসঙ্গী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাবেক সচিব মির্জা জলিল। আমরা প্রায় আধ ঘন্টা ধাক্কিয়েও দরজা খুলাতে পারলাম না। নেতারা নাক ঢাকিয়ে ঘুমালেন। আর আমরা ১৭ সাংবাদিক, সঙ্গে শেখ হাসিনার পরে লোক মৃনাল দা। যার দায়িত্ব আমাদের দেখভাল করা। রাত ৩টায় একটা হোটেল খুঁজে বের করে এর রুমে থাকলাম ১৭জন।
পরেরদিন অনেক সকালে, শেখ হাসিনা বের হওয়ার আগেই সবাই হাজির হলাম তার রুমের সামনে। সুলতার মোহাম্মদ মনসুর আহমেদ কিছুতেই নালিশ জানাতে দেবেন না, কিন্তু আমরা যাবোই। সেসময়ের ভোরের কাগজের প্রণবদা ও জনকেণ্ঠের ওবায়েদের নেতৃত্বে আমারা তার রুমে গেলাম, জানালাম সব কিছু। সাংবাদিকদের দেখভাল করার মূল দায়িত্বে ছিলেন অসীম কুমার উকিল। বিশাল ঝাড়ি দেওয়া হল। শেখ হাসিনা আমাদের সবাইকে বসিয়ে নিজের হাতে খাওয়ালেন। এর পর থেকে তিন বেলা তিনি নিজে আমাদের খবর নিয়েছেন, খাইয়েছেন। আমরা ভাল গাড়িও পেলাম।
সিলেট থেকে অ্যারো বেঙ্গলের প্লেনে করে গেলাম রাজশাহীতে। ছোট প্লেন। ঢাকায় ফেরার সময় প্লেনে শেখ হাসিনা তার সব সফর সঙ্গীদের বাদ দিয়ে শুধু সাংবাদিকদের নিয়ে ঢাকায় ফিরলেন। প্লেনে ছিলাম সব সাংবাদিক আর তিনি। অনেক ধরণের গল্প করেছিলেন মনে আছে আমার।
আবার আমি নির্বাচনী সফরে যাই ২০০১ সালে। এবার চট্টগ্রাম থেকে শুরু করে সড়ক পথে নোয়াখালী-ফেনী হয়ে ঢাকা। তিনদিন ছিলাম সেবার। একবারও কথা বলা যায়নি শেখ হাসিনার সঙ্গে। সব সময়ই এসএসএফ পরিবেষ্টিত। আইন করে তিনি নিরাপত্তা নিয়েছেন। মঞ্চের ৩শ গজের মধ্যে কারোই প্রবেশ নিষেধ। মঞ্চে যেতে শেখ হাসিনার জন্য আলাদা রাস্তা। আমরা একবারের জন্যও শেখ হাসিনার কাছাকাছি যেতে পারিনি সেবার। আর সাধারণ মানুষ তো দূরের কথা। পুরোপুরি জনবিচ্ছিন্ন তখন শেখ হাসিনা। জনবিচ্ছিন্ন হলে যে নির্বাচনে জয়ী হওয়া যায়না তা কে না জানে।
সেই শেখ হাসিনা আবার জনবিচ্ছিন্ন। সাবজেলে। এই জনবিচ্ছিন্নতা এবার চাপিয়ে দেওয়া। কি হবে কে জানে?

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৫৩
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×