আজ প্রথম বারের মতো 'তুমিহীন' কবিতা লেখার চেষ্টা করছি। ব্যর্থতার পৃষ্ঠায় হয়তোবা আর একটা লাল দাগ।
রাজকণ্যাকে পেছনে ফেলে এটাই আমার প্রথম ভালোবাসা খোঁজা।
মন্দ কি!!!
"ভালোবাসার সন্ধানে খুঁজে পাওয়া পূর্ণতা"
অঝোর বৃষ্টিতে ভেসে বেড়ানো কিছু মেঘ
প্রকৃতির বৈরাগ্যে প্রেমহীন দিনযাপন।
ভালোবাসার সন্ধানে যাপিত কষ্টরা ঘরকুনো।
ভালোবাসা খুঁজে ফিরি ক্লান্ত পথিকের ঘর্মাক্ত শরীরে
তবু রয়ে যায় নিদারুণ শূন্যতা
ফিরি ব্যর্থ মনরথ
সম্বল শুধু হৃদয়ের রিক্ততা।
ভালবাসা ঠাঁই শুধু কবিতার খাতায়
সৌন্দর্য বর্ধক এক লালিত বাসনা
প্রেয়সীর মন প্রেমহীন কপর্দক।
তাই প্রেমের সন্ধান করি ষোড়শী বালিকার শ্যাম ঘন চুলের গহীনে
তবু আশাহত আমি খুঁজে পেতে ভালবাসা
মনের অভিধান তোলপাড় শুধু পেতে প্রেমের মর্মকথা।
শহুরে ভালবাসা ইট পাথরে বন্দী
ব্যস্ততার কাছে হেরে যাওয়া প্রেম
সভ্যতার চাদরে মুখগোঁজা নন্দীনি।
তাই ছুটে চলেছি গ্রামের মেঠপথ ধরে
ভালবাসা পেতে দিগন্ত জোড়া সবুজ মাঠ জুড়ে।
খুঁজে পেয়েছি অবারিত প্রেম কৃষাণীর হাঁসিতে,
ধানের প্রেমমাতাল ঘ্রাণ,
দেশমাতার মাটির সোঁদা গন্ধে।
তাই বোধের জগতে নতুন সংকলন
প্রেম শুধু প্রেয়সীর অধর জুড়ে নয়
নয় শুধু তার উষ্ণতার স্পর্শে,
প্রেম আছে এই প্রকৃতির সান্নিধ্যে
ভালবাসা আছে পত্র পল্লবের প্রতি পরতে পরতে।
শুধু আঁখিদুটি মেলে দেখো
প্রেমময় মুহূর্ত উপহার দেবে উপেহ্মিত মধ্যাহ্ন
শুধু আঁখিদুটি মেলে দেখো।।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





