নীলাদ্রিতা আর দীঘিজল
০১ লা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীলাদ্রিতা আর দীঘিজল সেই দীঘিটার কোন নাম কিংবা জন্ম পরিচয় ছিল না
পুরোপুরি অপরিচিত এক দুপুর -
খুব প্রিয় এক বিকেলের জন্য অজানা অচেনা সে মরে গেল।
কেউ শোক সন্তাপ করে নি, কোন মিছিল বের হয় নি,
বুলেটে ঝাঁঝরা কোন বুক প্ল্যাকার্ডে উগলে দেয় নি
শতাব্দীর বিশুদ্ধতম রক্ত।
শুধু এই আমার বার দুয়েক কান্না শুকিয়েছে
সহধর্মিনীর স্তনাগ্রে,
এই নিকৃষ্ট সহবাসে,
সেই দুপুর বিলুপ্ত হতে পারতো খুব সহজে।
সেই বিকেলের কোন নাম কিংবা জন্ম পরিচয় ছিল না
সব ছিল লিখিত হাতেগোনা ছাপোষা হিসেব
ভুল ছিল আমার; একান্ত ভুলে নাম রেখেছিলাম তোমার -
নীলাদ্রিতা।।
শঙ্খ বাজে নি, কোন মধুরতম সংগীতও ভেসে আসে নি,
ভালোবেসে প্রতিরাতে খুন হওয়া কলমে দুমদুমিয়ে ছুটে আসে নি
কালজয়ী কোন কবিতা।
শুধু আমার হত্যাদৃশ্যে করতলে বধিরতা
দীঘিজলে,
চূড়ান্তভাবে,
আমি প্রেমে পড়তেই পারতাম, নীলাদ্রিতা!
দীঘিটা আছে; হুম, এখনো ঠিকঠাক। নীলাদ্রিতা আছে, নীলাদ্রিতারাও আছে আর আমিও আছি।
শুধু ঐ নীল রঙ আর দীঘিজল -
আমি কখনোই মরণোত্তর প্রেম দেখি নি, আমার চোখে। -
শুভ্র
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন