somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনামূল্যে প্রয়োজনীয় চার সফটওয়্যার [মিস করলেই লস] :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যখন ইচ্ছা তখন খুঁজি :উইন্ডোজ সেভেনে হার্ডডিস্কের তথ্য অনুসন্ধানে বিল্টইন অপশন থাকলেও তা খুব একটা কাজে আসে না। অনুসন্ধানে সময়ও অপচয় হয়।

অন্যদিকে উইন্ডোজ এক্সপিতে এভাবে তথ্য খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। প্রয়োজনে খোঁজাখুঁজির এসব গুরুদায়িত্ব দেওয়া যেতে পারে ক্ষুদে সফটওয়্যার [মাত্র ৩৩৪ কিলোবাইট] 'এভরিথিং'কে। এর জাদুকরী ছোঁয়ায় প্রয়োজনীয় তথ্য থাকবে হাতের নাগালে সব সময়। অনুসন্ধানী বাক্সে কিছু লেখার শুরুতেই লেখার সঙ্গে সম্পর্কিত ফাইলগুলো চলে আসবে তাৎক্ষণিকভাবে। এরপর ফাইলের যে কোনোটিতে ডাবল ক্লিক করে সেটি চালিয়ে পরখ করে নেওয়ার সুযোগও থাকছে। আর নাম ভুলে গেলেও আছে সমাধান। যদি ফাইলটির নামের কোনো অংশ অথবা নামের শেষ অংশ যেমন_ .mp3, .exe, .pdf, .doc ইত্যাদি ফরমেটের কথা মনে থাকে তাহলেও অনায়াসে খুঁজে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফাইলটি। ডাউনলোড লিংক http://www.voidtools.com


বিদায় হোক ডুপ্লিকেট ফাইল : হার্ডডিস্কের একটি বড় অংশজুড়ে থাকে কোনো না কোনো ডুপ্লিকেট ফাইল। তবে এত হাজার হাজার ফোল্ডার আর লাখ লাখ ফাইল থেকে ডুপ্লিকেট ফাইলের মধ্যে মিল খুঁজে বের করে সেগুলো ডিলিট করা খুবই দুরূহ কাজ হতে পারে। এই কঠিন কাজটিকে সহজ করতে আছে সফটওয়্যার 'অ্যান্টি-টুইন'। প্রতিটি ড্রাইভ থেকে ডুপ্লিকেট ফাইল খোঁজা ছাড়াও অন্য কোনো ড্রাইভে রাখা ফাইলের সঙ্গে এই ড্রাইভের ফাইলের কোনো মিল আছে কি-না সেটি যাচাই করে দেখার সুযোগও পাওয়া যাবে এন্টি-টুইনে। ডাউনলোড লিংক : Click This Link


হারাবে না কোনো তথ্য : ভুল করে কাজের ফাইলটি ডিলিট করে ফেলেছেন? উইন্ডোজে একবার ডিলিট করা ফাইল ফেরত আনার আর কোনো 'আনডু' বাটন নেই। চিন্তার কিছু নেই। আপনার চিন্তা দূর করতে আছে ইউটিলিটি সফটওয়্যার 'রিকুভা'। কম্পিউটার ছাড়াও নষ্ট হয়ে যাওয়া অথবা ভুলক্রমে ফরমেট হয়ে যাওয়া মেমোরি কার্ড, ক্যামেরা কিংবা এমপিথ্রি প্লেয়ার_ সবকিছু থেকেই উদ্ধার করা যাবে প্রয়োজনীয় তথ্যটি। পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করার সময় সেভ করার আগেই কারেন্ট চলে গেলেও সমস্যা নেই। এ ধরনের সব সমস্যার সমাধান পেতে রিকুভা'র ডাউনলোড লিংক : http://www.piriform.com/recuva


দ্রুত হোক আনইনস্টল :কম্পিউটারে একবার ইনস্টল কিংবা সেটআপ করা সফটওয়্যার আনইনস্টল করার জন্য প্রতিবার যেতে হয় কন্ট্রোল প্যানেলে, যা অনেকটা ঝামেলা মনে হতে পারে। আর প্রতিটি সফটওয়্যার আনইনস্টলের জন্য প্রয়োজন হয় আলাদা কমান্ড দেওয়ার। এক কমান্ডে সব অকেজো সফটওয়্যার আনইনস্টল করতে কাজে আসবে 'পিসি ডেকরাপিফিয়ার'। তে আনইনস্টল করার পাশাপাশি সি ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় ফাইলও খুঁজে বের করে সেগুলো দূর করে কম্পিউটারে গতি ফিরিয়ে আনা যাবে। লিংক : http://www.pcdecrapifier.com/download

বি:দ্র: উপকারে আসলে অবশ্যই জানাবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×