আগের কাঁপাকাঁপি
অবশেষে বুক কাঁপাকাঁপির সেই আশংকাই সত্য হইয়াছে। সরকার বাহাদুরের মন্ত্রী মহোদয় কত হুংকার দিলেন এবং বার বার তাহাদের রাজকীয় তলব করিয়া শাসাইয়া দিলেন। কিন্তু ফলাফল পূর্ববৎ ও পরবৎ একই। বরং সরকারের হুংকারের ফলে তারা বুঝিতে পারিতেছেন, দাম বাড়ানো সময় আসিয়াছে। সুতরাং সরকার হুমকি দিয়া এলার্ম দিলেন - এবার দাম বাড়াও।
সরকারের একটা মড়া আছে। টিসিবি নামে তাকে ডাকা হয়। সেটা দুর্নীতিবাজদের আখড়া। রমজানের আগে সরকার এই মড়াটাকে নাড়া দেয়। অথচ সরকার স্বয়ং এটাকে মড়া বানিয়ে রেখেছে। তারা কখনই সময় মতো বাজারে পণ্য সরবরাহ করে না। বরং ব্যবসায়ীদের অতি মুনাফা অর্জন করা শেষ হয়ে যাওয়ার পর উনাদের ঘুম ভাঙ্গে। তাছাড়া তাদের আমদানিকৃত পণ্যে মেয়াদোত্তীর্ণ ও পচা পণ্য থাকে। ব্যবহারের অযোগ্য সেই সব পণ্য ব্যবসায়ীরা নেয় না। ফলে সরকার ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অশেষ চেষ্টায় টিসিবি মূলত একটি মরদেহ।
খবরে জানা গেছে, তাদের হুমকি ধামকি অনর্থক ও ভুয়া। বরং তাদের এ সব হুমকি ধামকিকে ব্যবসায়ীরা গ্রিন সিগন্যাল হিসেবে গ্রহণ করে। সেই হিসেবে এখন ভোজ্য তেল ও চিনি নিয়া অতি পুরাতন নাটক শুরু হইয়াছে। মাত্র ৫ জন আমদানীকারকের হাতে গোটা দেশটা জিম্মি। মাত্র ৫ জন। এই ৫ জনের বিকল্প তৈরি করা কি সরকারের দায়িত্ব নয় ? নাকি কেবল হুমকি ধামকি দিয়াই দায়িত্ব শেষ ? এই সিন্ডিকেটের বাইরে ব্যবসায়ী সৃষ্টি না করলে বারে বারে তাদের হাতেই জিম্মি হতে হবে আমাদের।
সংযমের মাসে এই সব অসংযমী কাজে আমরা আম-জনতাও অংশীদার। আমরা সেহেরী ও ইফতারে ইচ্ছা মতো উদরপূর্তি করিয়া তারপর তৃপ্তির ঢেঁকুর তুলিয়া মনে করি আমরা সংযমী। সারা দিন যায়, ইফতারীতে কি কি পণ্য দিয়া উদর পূর্তি হইবে সেই চিন্তায়। নইলে ইফতারীতে এত বিলাসিতার দরকার কী ? এইটা কি কোন সংযমের নমুনা হইল ?
অন্য দিকে রোজার মাঝখান থিকা শুরু হইবে ঈদের বাজার। মধ্যবিত্ত পরিবারের কর্তারা একমাত্র টের পান ঈদ কাকে বলে। ঈদ উপলক্ষে দেশের সব মানুষ পাগল হয়া যায়। শুরু হয় পুলিশের বিশেষ অভিযান, ভেজাল বিরোধী অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ঢাকা শহরে শুরু হবে যানজটের রেকর্ড, লোডশেডিংয়ের রেকর্ড, আলোকসজ্জার রেকর্ড এবং ছিনতাইয়ের রেকর্ড। দোকানে দোকানে শাড়ি পোশাক গয়না প্রদর্শনীতে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। বছরের একমাত্র সংযমের মাস বলিয়া কথা !
এত সব ভয়াবহ বিলাসিতা ও অপচয় করার পর ঈদের রাতে তৃপ্তির ঢেঁকুর তুলে ঘুমাতে যাব - যাক, একটা সংযমের মাস পালন করতে পারলাম। হায় ! সংযম !
যে নাটকটি আমরা প্রতি বছর অভিনীত হতে দেখি, দেখুন সেই নাটকটি
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



