হে আমার বঙ্গভাষা তোমাকে সালাম
তোমার চাওয়াই আমার হৃদয়ে রাখলাম ।
পৃথিবীতে শুনেছি কতই না ভাষা
তবুও জোড়ায় না তুমি ছাড়া পুরায় না মনের আশা
তুমিই যে আমার সকল কথা
তুমিই আমার সকল ভালোবাসা ।
তুমিযে আমার কাছে এক অমূল্য রত্ন
তাই রেখেছি তোমায় করিয়া যত্ন ।
তোমার কথা সকলে বুঝে
কে বা তোমার ঠিকানা খুজে
সকলে জানে তোমার কাছে
অনেক অনেক মধু আছে ।
অতশত কিছু বুঝি না
তুমি ছাড়া আরযে কিছু চাই না
তুমি আছো তুমি থাকবে
এই বুকে তুমিই শুধু বাসা বাঁধবে।
মোদের একটাই দাবী মানতে হবে
বাংলার ব্লগারদের স্বাধীনতা দিতে হবে ।
তোমার বর্ণের শব্দে তালে তালে হোক লেখার ছন্দ
থাকিবে না তাতে কারো মনে কোন দন্দ ।
স্বাধীন ভাবে পায় যেন বাংলা বাক প্রকাশ
নতুন সূর্যের আলোতে ভরে উঁঠুক বাংলার আকাঁশ ।
থেমে যাক সকল ভেদাভেদ ভুলে যাই চলুন সকলে সকল রণক্ষন
নতুন ভাবে এগিয়ে চলি চলুন আমরা সকল ব্লগার গণ।
বাংলা ব্লগের দিবসে সকলের সাথে করবো দেখা এটা আমার ইচ্ছা
সকল ব্লগার গণকে জানিয়ে যাই বাংলা ব্লগ দিবসের আগাম শুভেচ্ছা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



