
মুগ্ধ এ নয়ন দুটি চাঁদ তোর ছাউনি ছড়া আলো দেখে
বহু অণুতপ্ত এ হাত দুটি তাই তো তোকে নিয়ে সে কবিতা লেখে ।
যদি থাকতো পিঠে পাখনার জোড়া
ছুঁটে যেতাম তোর কাছে হয়ে পাগলা ঘোড়া ।
মনে হয় তোর সাড়া গায়ে আলোর অলঙ্কার
তাইতো এ মনে বাজে অজানা এক ঝংকার
যে লেপেছে কলঙ্ক তোর গায়ে
সে কলঙ্ক তোর না তার ।
জন্ম লগ্ন থেকে দেখছি তোকে
তবু কেন তুই আজ রইলি অচেনা
এত দেখছি তোকে তবুও দেখার তৃপ্তি মিঠছেনা
বাহা! এ কি অতৃপ্ত দেখার তুই চাঁদ জোসনা ।
অপরাধী মন
নিজের কাছে বড় অপরাধী আজ এ মন
কাকে যেন খুজে বেরায় সারাক্ষন
কদিন আগেও আপন ছিলাম যার
আজ বড় পর হয়েছি তার ।
কোন অপরাধে করলে অপরাধী
যেতে তুমি বলে একবার যদি
তোমার দেওয়া ব্যাথা গুলো
সাড়া গায়ে মেখে নিলাম মনে করে পথের ধুলো ।।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



