somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ Vs আমি ও আমার ছোট ভাই!

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন সম্ভবত আমি প্রাইমারিতে পড়ি। আমার ছোট ভাই জুয়েল আমর চাইতে দুই বছরের ছোট। রমজানের ঈদ প্রায় এসে গেলো এখনো আমাদের নতুন কাপড় কিনা হয় নাই। মা এর মাধ্যমে বাবাকে জানাই কিন্তু উত্তর আসে এই দু-এক এর মধ্যে একজনের কাছে বাবা টাকা পাবে সেটা দিলেই আমাদের কাপড় কিনা হবে। এই ভাবে ঈদ আরো কাছে চলে আসে কিন্তু বাবা আর টাকা পায় না।
অবশেষে আমরা দুই ভাই মাকে বললাম “বাবকে বলো কার কাছে টাকা পায় আমরা দুজন গিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আসবো” পরের দিন উত্তর আসলো জেলা সদর জামালপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমানের কাছে টাকা পাবে।(আসলে বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, ঈদের আগে মুক্তিযোদ্ধাদের এটা উৎসব বোনাস দেয়ার কথা ছিলো। এখনকার মত তখন কোনো রেগুলার ভাতা দিতো না। এটার উপর ভরসা করে বাবা বলেছিলেন)

দুই ভাই ঠিক করলাম দুজনেই জামালপুর যাবো আর সেটা ছিলো ঈদের আগের দিন। আমাদের বাড়ি থেকে জামালপুরের বাস বাড়া ছিলো দুই টাকা। বাসে প্রচন্ড ভিড় হলো, আমাদের নামিয়ে দিলো দয়াময়ী মোরে। সেখানে একজনকে জিজ্ঞাসা করলে বললো প্রথমে স্টেশন রোড় যেতে হবে সেখান থেকে পাঁচ রাস্তার মোরে মতিউর রহমানের বড়ি। দুই ভাই হাঁটা শুরু করলাম। মাঝ রাস্তায় সম্ভবত লম্বা গাছ নামে একটা জায়গায় দেখলাম কিছু পোলাপান গোল হয়ে কি যেনো্ দোখছে। কাছে গিয়ে দেখি বড় একটা কাঠের বাক্সের ভিতরে একটা টিভি বসানো আর সামনের তিন জন ছেলে এক হাতে কালো একটা গোল কাঠি গুরাচ্ছে আর অন্য হাতে লাল এ হলুদ বাটন সমানে টিপছে। বাকি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।

টিভির দিকে তাকিয়ে দেখি ভিতরের মানুষ গুলো এই তিনজন ছেলের হাতের ইশারায় চলছে। খুব অবাক লাগলো। একবার দেখলাম একটি পিস্তল মাটিতে রেখে নায়ক গুলো দৌড়িয়ে দৌড়িয়ে মারামারি করছে। আমি মনে মনে বললাম এরা পিস্তলটি নিচ্ছে না কেনো ? কারন একটা ভিলেন মারতে তাদের কয়েকটা ঘুষি লাগছে কিন্তু পিস্তল দিয়ে তো একটা গুলি করলেই শেষ। আমার জানা ছিলো না ভিডিও গেমের ভিলেনরা পিস্তলের এক গুলিতে মরে না। (ও ভিডিও গেমটা মস্তোফা ছিলো)।

কিছুখন পরে খেয়াল হলো আমরা কি উদ্দেশ্য আসছি। আবার শুরু করলাম পথ চলা। স্টেশন রোড়ে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলে পাঁচ রাস্তার মোরের দিক বলে দিলো। কিন্তু সেখানে গিয়ে লোকদের জিজ্ঞাসা করলে সঠিক ভাবে কিছু বলতে পালো না। একজন বললো এই বাড়ি হতে পারে। দেখলাম দুতালা বাড়ি, পাশ দিয়ে লোহার সিঁড়ি লাগানো কিন্তু কোনো লোকজন দেখা যাচ্ছে না। গেটে গিয়ে নক করবো সে সাহস পেলাম না। আসলে ছোট মনে যে রকম কল্পনা করে ছিলাম যে জামালপুর আসলেই লোকটিকে পেয়ে যাবো আর সে বললেই আমাদের টাকা দিয়ে দিবে কিন্তু বাস্তব তো কল্পনা থেকে অনেক দূর। কিছুখন বাড়িরটির দিকে তাকিয়ে থেকে দুই ভাই সিদ্ধান্ত নিলাম চল বাড়ি ফিরে যাই। আসলে সারাদিন ঘোরাঘুরিতে আমাদের শরীর এ মন দুটিই ক্লান্ত হয়ে পড়েছিলো।
যাক, আবার হেঁটে হেঁটে এসে বাসে চড়লাম। রাস্তায় দেখলাম একটা ঈদের মাঠ রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। সেটা দেখে মনটা কেনো জানি দ্বিগুন খারাপ হয়ে গেলো। এখনো সেই রাস্তা দিয়ে গেলে সেই ঈদের মাঠটিকে খুঁজি....
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×