somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“জাসদের মুখ দিয়ে এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে..হা হা হা...।”- শেখ হাসিনা। লজ্জা শরম কি পৃথিবী থেকে উঠে গেল?

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথপোকথন নিয়ে ফেসবুকে আলোচনা ভালোই জমেছে। হাস্যরসও কম হচ্ছে না। ইনুর পরামর্শ ও শেখ হাসিনার জবাব সম্বলিত সেই কথপোকথনটি খুব মৃদুকণ্ঠে হলেও উপস্থিত টিভি ক্যামেরায় ঠিকই ধরা পড়েছে। আর তারপরই তা ছড়িয়ে পড়েছে ইউটিউব থেকে ফেসবুকে।
ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে, সংবাদ সম্মলনে কী বলবেন না বলবেন তা প্রধানমন্ত্রীকে শিখিয়ে দিচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ভোট জালিয়াতির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে গিয়ে গণতন্ত্র ও সাংবিধানিক প্রয়োজনীয়তার ওপর জোর দেয়ার পরামর্শ দেন তিনি। নিচু স্বরে প্রধানমন্ত্রীকে বলতে বলেন, ‘সহিংসতার পরেও, প্রতিরোধের ঘোষণার পরেও ১৮ হাজার জায়গায় ভোট হয়ে গেছে, এটি সফলতা, গণতন্ত্রের সফলতা এবং সংবিধানের সফলতা। ওরা সংবিধানের বাইরে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল, আল্লাহ বাঁচাইছে, জনগণের সাপোর্ট আমরা সংবিধানের ভেতর রেখেছি, হা হা হা...।’
প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত হয়ে কথা না বলারও পরামর্শ দেন ইনু।
এসময় হাসতে হাসতে প্রধানমন্ত্রী ইনুকে বলেন, ‘জাসদের মুখ দিয়ে এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে...হা হা হা...।’ আবারও একই কথা বলেন প্রধানমন্ত্রী।
তখন ইনু বলেন, ‘এটা অনএয়ার আছে। এগুলো সব অনএয়ারে আছে।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি তো সব। সে জন্য বলে দিলাম।’
সোমবার গণভবনে সংবাদ সম্মেলনের আগে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। তাদের সামনে রাখা ছিল টেলিভিশনের মাইক্রোফোন। এসময় একটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করছিল। আর তাতেই ধরা পড়ে প্রধানমন্ত্রী-তথ্যমন্ত্রীর এই কথোপকথন। এখন চিন্তা করুন কতটা নোংরা হয়ে গেছে আমাদের রাজনীতি।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×