ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তার জন্য সময় সীমা বেধে দেয়ার কিছু নেই । সাধারণত সংসদের মেয়াদ ৫ বছর হলেও এ সরকার চাইলে ২০৪১ সাল বা তার চেয়ে কম বা বেশী দিন থাকতে পারবে । এর জন্য আইনি কোন জটিলতা নেই । আশা করি কোন আইন বিশেষজ্ঞ আমার সাথে দ্বিমত পোষণ করবেন না । এটা নির্ভর করবে সরকার পরিচালনা কারীদের মন মর্জির উপর । সরকার যখনই স্বেচ্ছায় পদত্যাগ করবে তখন পর্যন্ত সরকারের মেয়াদ বলে গণ্য হবে । তা ছাড়া জনগণ বা অন্য কোন শক্তি যদি টেনে হেঁচড়ে একদিন বা এক সপ্তাহ অথবা মাস বছর পড়ে নামিয়ে ফেলে তাইলে মেয়াদ কাল হিসেবে তাই ধর্তব্য হবে । সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে সময় সীমা নিয়ে বড় মাথা ব্যথা দেখা যায় । জন সম্মুখে শুধু পাঁচ বছরের তসবিহ জপছেন । ৫ বছর কেন আপনারা বর্তমান ক্ষমতায় সরকারের মেয়াদ ৫০ বছর করতে পারবেন । অধিবেশন ডেকে বিলটি মঞ্জুর করে নিন । তখন আর কেউ কথা বলতে পারবে না । সাংবিধানিক ভাবে স্বীকৃত হয়ে যাবে । তবে জনগণ থেকে সাবধান । অবৈধ সরকারের আবার মেয়াদ ? বাবু বললেন সরকার নয় সংসদের মেয়াদ ৫ বছর। কিন্তু তারাই আবার ৯ম সংসদের মেয়াদ শেষের আগে দশম সংসদ শুরু করেছেন। তাই ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তার জন্য সময় সীমা বেধে দেয়ার কিছু নেই। তারা যতদিন খুশি ক্ষমতায় থাকলেও সংবিধান লংঘন হবে না।
ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তার জন্য সময় সীমা বেধে দেয়ার কিছু নেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।