২০১৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পেছন দিকে মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।মঙ্গলবার বিশ্ব মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি যে বিশদ রিপোর্ট প্রকাশ করে, তাতে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে। বাংলাদেশে নাগরিক সমাজ এবং গণমাধ্যমের বিরুদ্ধে সরকার কঠোর দমননীতির পথ নিয়েছে বলে উল্লেখ করে রিপোর্টে বলা হয়, বাংলাদেশে যারাই সরকারের কাজ-কর্মের সমালোচনা করছে, তাদের বিরুদ্ধেই সরকার অভিযোগ আনছে। অনেক ক্ষেত্রেই সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রচন্ড হিংসাত্মক এবং বে-আইনি পদক্ষেপ নিয়েছে। হেফাজতে ইসলামীর সমর্থকরা এবং যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে আন্দোলনকারীরা সরকারের এরকম পদক্ষেপের শিকার হয়েছেন। রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ।....যদি মানুষ না থাকে মানবাধিকার ধুয়ে পানি খাওয়া আর কিছুই হবে না। একুশ শতকে মানবাধিকার গণতন্ত্র উন্নতি না করে ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। তৃতীয় বিশ্বের উপর পশ্চিমা প্রভাব ক্রমশ কমে যাচ্ছে। এতে করে আঞ্চলিক শক্তি সমূহ ছোট দেশ গুলোর উপর প্রভাব বিস্তার করছে। জাতিসংঘ রাষ্ট্রগুলোর উপর নিয়ন্ত্রন হারাচ্ছে। তারা কোন সমস্যার সমাধান করতে পারছে না। এতে সংঘাত হানাহানি বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়।
বাংলাদেশে মানবাধিকার মুখ থুবড়ে পড়েছে: এইচআরডব্লিউ মানবাধিকার বলতে এখন আর কিছু নেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।