যদিও রাত বারোটা বেজে গেছে ৩.১৪ এখন ৩.১৫ হয়ে গেছে তাই সারা বছর পাই চর্চায় থাকার প্রতিশ্রুতিটা আর ও জোড়ালো করতে একটা ছোটো পাই স্মতি ভাগ করতে চাই।স্কুলজীবনের সব স্মৃতিই তো মধুময় হয় তাই এটাই মনে পরলো আগে।যেহেতু আমাদের শিক্ষা পদ্ধতি এখনো আনন্দদায়ক হয় নি তাই বিধাতা মাঝে মাঝে এসব ছোটখাট ঘটনা ঘটিয়ে আমাদের কোনোমতে বাচিয়ে রাখেন।আর ঘটনাস্থল যদি পরীক্ষার হল হয় তাহলে তো কথাই নেই।তো একবার গণিত পরীক্ষায় অব্জেক্টিভ এসেছিল পাই এর মান কত? চারটা অপশনের মধ্যে বিভ্রান্তিকর দুটি ছিল ২২/৭ ও ৭/২২।অবজেক্টিভ তখন আমাদের বন্ধুত্ব গাঢ় করার একটা বিশাল মাধ্যম ছিল।নিজে উত্তর করে অন্যকে সাহায্য করা আমাদের সামাজিক দায়িত্বর মধ্যে পড়ত।তাই যথারীতি আমরা নিজেরটা শেষ করে জ্ঞান বিতরণ শুরু করেছিলাম।এখানে বলে রাখা ভালো আমরা তখন সবেমাত্র যোগ,বিয়োগ,গুণ,ভাগ ছেড়ে প্লাস,মাইনাস,ইন্টু,বাই বলতে অভ্যস্ত হয়েছি।পাই এর মান মোটামোটি সবারি জানা ছিল তাই মিলানোর সময় অপশন এর নাম্বার না বলে উত্তরটাই বলছিলাম আর এখানেই ঘতলো বিপত্তি আমি বললাম সাত বাই বাইশ তো আমার দোস্ত বলল টয়েন্টিটু ভাগের সেভেন।নিজের উত্তরটা কত সঠিক তা দুজন ই ঈশারা ঈংগিতে একে অন্যকে প্রাণপনে বোঝানোর চেষ্টা করছি।তখন বুদ্ধি এলো পাই এর মান্ তো জানা আছে এখন ভাগ করলেই বোঝা যাবে কে সঠিক।ভাগ করে দুজনেই মান পেলাম ৩.১৪।এরপর আর বুঝতে বাকি রইলোনা দুজনেই আসলে ২২/৭ কে বোঝাতে চাচ্ছিলাম।বাংলিশের কারণে তার এই করুণ দশা হয়েছিল।অবশ্য ঘটনাটা স্মরণীয় হওয়ার আরেকটি কারণ আছে, অতিরিক্ত বিরক্ত করায় সেদিন হল থেকে ঘাড় ধরে বের করে দিয়েছিলেন স্যার।আমরা অবশ্য শুধ্রে গিয়েছিলাম না বাংলিশ শুধ্রাইনি এরপর থেকে আঙ্গুল দিয়ে অপশন নাম্বারটাই দেখাতাম।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।