somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাত্রা

২৫ শে মে, ২০১২ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক শিশি পটাশিয়াম সায়নাইড, বিশটার মত ঘুমের ওষূধ,আর একটা ধারালো ছুরি সামনে নিয়ে অনেকক্ষণ বসে আছে বকুল।ঠিক কোনটা দিয়ে আত্মহত্যা করবে বুঝে উঠতে পারছেনা। তবে আজকে সে সে তার প্রাণ নিয়েই ছাড়বে। এই সিদ্ধান্তে সে অনড়। একমাস আগে মাকে বলে রেখেছিল পিকনিকে যাবে। চাদার ৫০০ টাকা লাগবে। আজকে সেটা দেয়ার লাস্ট ডেট ছিলো। এখনো টাকার যোগাড় হয়নি। সে আগেই বুঝতে পেরেছিল হবেনা। বার বার মাকে বলেওছিল দেখো মা পারবেতো। মা বলল চিন্তা করিস না হয়ে যাবে। একথা শুনেই তো সে নাম লেখাল। সেই কবে থেকে সবাইকে বলে বেড়াচ্ছে পিকনিকে যাবে। সবাই মিলে অনেক মজা করবে। অনেক রকম ঢং ঢাং করে ছবি তুলবে। বকুলের এক বান্ধবীর ফেসবুক অ্যাকাউন্ট আছে। সে বলেছে সে ছবিগুলো ফেসবুকে দিবে। বকুল সেটা ভেবে খুশীতেই বাচেনি। কত মানুষ তাকে দেখতে পাবে। সে মনে হয় বিখ্যাতও হয়ে যাবে। গত এক সপ্তাহ ধরে সে ঠিক করে কুল পাচ্ছেনা কোন জামাটা পড়লে তাকে ভালো দেখাবে আর কোনটা পড়লে ছবিতে তাকে ভালো দেখাবে। অবশ্য খুব বেশী ভালো জামা তার নেই । তবু সে ভেবেই কুল পাচ্ছেনা। প্রতি রাতে স্বপ্ন দেখছে । কত জায়গায় ঘুরছে বান্ধবীদের সাথে। এভাবে কখোনো ঘুরতে যাওয়াও হয়নি তার। বাসার সামনে নোংরা একটা পার্ক আছে যেটার পাশ দিয়ে হেটে যেতেও ঘেন্না হয়। তার বান্ধবীরা কত জায়গায় ঘুরে বেড়ায়। বাবাকে সে অনেকবার বলেছে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। বাবা ম্লান হেসে শুধু বলে “হবে মা হবে”। কবে আর হলো। কখোনো হয়নি আর হবেওনা। এই জীবন রাখার কোনো মানে হয়। তাই সে ঠিক করেছে আজকেই তার শেষদিন। অনেক খুজে খুজে সে আত্মহত্যার সঞ্জামাদি যোগার করেছে। সবচেয়ে বেগ পেতে হয়েছে বিশটা ওষুধ খুজতে ফার্মেসিতে দশটার বেশী দিতে চায়নি। বাসার থেকে পেয়েছে আরো দশটা । ঘুমের ওষূধ দিয়েই নাকি মানুষজন আত্মহত্যা করে। কোনো কষ্টও নাকি হয়না। তাছাড়া পটাশিয়াম সায়নাইড চুরি করছে স্কুলের ল্যাব্রেটরি থেকে সেটা কাজ করবে কিনা কেজানে। ছুরি দিয়ে রক্তারক্তি করার সাহসও তার নেই ।তাই সে ওষুধের দিকেই হাত বাড়ালো একটা খবরেরে কাগজে পেচিয়ে রেখেছে ওষূধ গুলো ।গুনে দেখল বিশটাই আছে। সবগুলো একপাশে আলাদা করে গ্লাসে পানি ঢাললো। সেসময় একটা খবর দেখল কাগজে, এক পরিবারে একটা মেয়ে আত্মহত্যা করেছে। দৃষ্টি আকর্ষন করল তার । পড়া শুরু করল খবরটা। অভাবের সংসারে ভাই বোন পালা করে খেত। একজন দুপুরে তো আরেকজন রাতে। এক দুপুরে ভাই তার বোনের খাবার খেয়ে ফেলে। এই দুঃখ, হতাশা আর ধরে রাখতে পারেনি বোনটা ক্ষুধার তাড়নায় আত্মহত্যার পথ বেছে নিল সে। বকুল দেখতে পেল তার চোখের পানিতে কাগজটা ভিজে গিয়েছে। কি তুচ্ছ একটা জেদ ধরেই না ছিল সে..., নিজের উপরেই ঘেন্না হতে লাগল।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×