সারাজীবন মেনে এসেছি ... সৌন্দর্য্যের পুরেটা মানুষের মননে... চিন্তায়; চেহারার সৌন্দর্য্য মূখ্য বিষয় না। পরশু এক বন্ধুর সাথে কথা হলো.... চাকরির ব্যাপারে.... আমাকে বললো...." তুই যদি একটু সুন্দর হতি..... তাহলেই তোকে ম্যানেজমেন্ট নিয়ে নিতো.... একথা শুনে ঐখানে চাকরি করার ইচ্ছোটাই উবে গেলো.... ভাবলাম থাক অ্যাপ্ললাই করবোই না....ছোটবেলা থেকে আব্বু শুধু পড়াশোনা করতে শিখিয়েছেন..... আমার মা একেবারেই সাদামাটা মানুষ... সেজে-গুজে থাকাটা তার কাছে বাহুল্য মনে হয়..... আমিও তাই কিছুই শিখিনি..... নিজেকে আজকাল কিছুটা গুছিয়ে রাখার চেষ্টা করি.... যাতে অন্তত দেখে পাগলী মনে না হয়...... কিন্তু সত্যিকারের রূপসী হওয়া আমার সাধ্যের বাইরে..... আর খুব আগ্রহ ও নাই..... কিন্তু মাঝে মাঝে মনে হয় হয়তো দরকার ছিলো..... যে পরিবারের আজীবন সদস্য হতে হবে..... তারা যখন আমাকে দেখে ভ্রু কুঞ্চিত করেন..... তখন নিজেকে কেমন অসহায় লাগে...... প্রশ্ন জাগে..."শুধু... বাইরেরটাই সব..... আমার আমিত্বটা কিছু না.... আমি ভালো কি খারাপ.... আদৌ তাদের সাথে মানিয়ে নিতে পারবো কিনা .... ব্যাপার না......দেখতে ভালো না... এটাই প্রধান ইস্যু??? কি হতো সুন্দরী হলে?? অনেক অ্যাডমায়ারার পেতাম...?? বিয়ের পরে লোকে দেখে বলতো..." আহা! কি সুন্দর পুতুলের মতোন বউ!" যার সাথে সারাটা জীবন থাকবো..... তার আসলেও আমার সৌন্দর্য্যের দরকার আছে কিনা.... কেউ জানতে চাইলো না... এক কথায় সব শেষ?আগে যা কখনো শুনিনি...... আম্মা বলে ইদানীং... তোকে কেন পছন্দ করবে....তুই যে এ্যতো মোটা... কে পছন্দ করবে? স্লিম হ.... সেজেগুজে থাক.... আমি তেতে উঠে বলি..... তাহলে পড়াশুনা শিখিয়েছিলে কেন? কেন আগে বল নাই..... মানুষ হবার দরকার নাই...সুন্দরী হ. ...???
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



