এনার্জি ড্রিংককে না বলুন
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এনার্জি ড্রিংকের কোনো উপকারিতা না থাকলেও এর চটকদার বিজ্ঞাপন, সুন্দর রং ও আকর্ষণীয় মোড়ক তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এনার্জি ড্রিংকে রয়েছে উচ্চমাত্রার চিনি ও ক্যাফেইন, যা আপনাকে কিছু সময় সজীব ও উদ্যমী করলেও, অতিরিক্ত খেলে স্নায়ুবিক দুর্বলতা দেখা দেয়। ফলে দ্রুত হৃদস্পন্দন, ঘুমের ব্যাঘাত, মাথা ব্যথা, অমনযোগিতা, ক্লান্তিবোধ, স্থূলতা এবং হাড় ও দাঁতের ক্ষয়রোগের মতো সমস্যার সৃষ্টি হয়। এনার্জি ড্রিংকের মিষ্টি স্বাদ ও রঙের কারণে শিশুরা এসব খেতে চাইলেও বাবা-মায়েদের অবশ্যই অনাগ্রহ তৈরি করতে হবে। বিশেষত যারা খেলাধুলা বা কায়িক শ্রমের সঙ্গে জড়িত তাদের কখনোই এনার্জি ড্রিংক খাওয়া ঠিক নয়।এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে তৃষ্ণা মেটানোর কথা বললেও এটি ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া পানি ও মিনারেলের ঘাটতি পূরণ করতে পারে না। বরং এর ক্যাফেইন আরো পানিশূন্যতার সৃষ্টি করে। একইভাবে এর ভিটামিন ও অ্যামাইনো এসিড পেশি সুগঠিত করে এমন দাবি করলেও চিকিৎসকরা এসবের পরিবর্তে প্রাকৃতিক ফলের জুস খাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া অ্যালকোহল ড্রিংক শরীরকে শিথিল করে অন্যদিকে এনার্জি ড্রিংক শরীরকে উদ্যোমী করে। তাই এ দুটি পানীয় কখনোই একসঙ্গে মিশিয়ে খাওয়া ঠিক নয়।
তথ্যসূত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন