somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন পরজীবীতার সময় নয়

১৪ ই জুন, ২০১০ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যেসময়টাতে বাংলাদেশের চলচিত্র জগতে বেশ একটা পরিবর্তনের স্নিগ্ধ বাতাস বইছে,শোনা যাচ্ছে নতুন মেধাবী তরুণ নিমার্তাদের আগমনী বার্তা যারা পাল্টে দিতে চায় বাংলা চলচিত্র অঙ্গনের দৃশ্যপট,ঠিক তখনি সরকারের একটি সিদ্ধান্ত বাংলাদেশের চলচিত্র উন্নয়নের প্রতি সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করল আরেকবার। আমরা বিস্মিত হলাম এই অদূরদর্শী সিদ্ধান্তে। এটা কি শুধু কিছু লোভী পেক্ষাগৃহ মালিকের প্ররোচনার ফল,নাকি এর পেছনে কোন রাজনৈতিক দূরভিৎসন্ধি ক্রিয়াশীল,সেই জটিল সমীকরণ আমরা বুঝিনা ,তবে ভারতীয় চলচিত্র আমার দেশের পেক্ষাগৃহে অবাধে প্রদর্শনের সুযোগ করে দেওয়া হলে ভারতীয় চলচিত্রের প্রসার হয়ত হতে পারে,কিন্তু এটি যে দেশীয় চলচিত্রের জন্য আত্মঘাতী হবে,এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

এতদিন দেখতাম কিছু প্রতিষ্ঠান এদেশে বিদেশী তথাকথিত জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের এনে কনসার্ট করাবার ব্যাপারে অতি উৎসাহী। তবে কোনো এক অজ্ঞাত কারণে এ প্রতিষ্ঠান সমূহ দেশীয় শিল্পীদের পৃষ্ঠপোষকতা করবার ব্যাপারে ততোধিক নিরুৎসাহী।সরকার কিংবা সংস্কৃতি বিষয়ক মণ্ত্রণালয় এসব ব্যাপারে সবসময়ই উদাসীন।তাদেরকে এবার দেখছি ভারতীয় চলচিত্র এদেশে আনবার জন্য বেশ আগ্রহী।অথচ এই ভারতেই আমাদের দেশীয় চ্যানেল গুলো যে অনুমতি পায়না,সে বিষয়ে সরকারের ভ্রূক্ষেপ নেই।

যদি ভারতীয় চলচিত্র এদেশে আনা হয়,তবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে তরুণ চলচিত্র নির্মাতারা।স্বপ্নময় এসব তরুণ নির্মাতারা যারা হয়ত বহুদিন ধরে কোনো চলচিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছে,তারা পৃষ্ঠপোষক পাবেনা,যদি পায়ও দেখা যাবে তাদের চলচিত্র
প্রদর্শন করবার মত আগ্রহী পেক্ষাগৃহ পাওয়া যাচ্ছেনা।যার কারণে পরবর্তীতে তারা বিনিয়োগকারী হয়ত পাবেনা,কারণ কোনো বিনিয়োগকারীই ঝুঁকি নিতে চাইবেনা।

একই ঘটনা ঘটবে অন্যান্য চলচিত্র নির্মাতাদের ক্ষেত্রেও।সবোর্পরি পুরো দেশে চলচিত্র নির্মাণ ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে।

আমরা তরুণেরা মনে করি দেশীয় পেক্ষাগৃহ ভারতীয় তথা বিদেশী চলচিত্রের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেটা দেশীয় চলচিত্রের জন্য কখনোই সুফল বয়ে
আনবেনা।বরং এটি দেশীয় নির্মাতাদের ন্যূনতম সুযোগটুকুও হরণ করবে।সরকারের উচিত এ ধরণের আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে দেশীয় চলচিত্রের সত্যিকারের উন্নয়নে ব্রতী হওয়া।


অনিন্দ্য রহমান
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১০ রাত ২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×