মেলা ! মেলা !! মেলা !!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাতিসংঘ শিশুপার্কে ঈদের দিন বিকেল থেকে ঘটা করে শুরু হয় এ মেলা। এ জায়গা আগে ছিল পুকুর। তারকাঁটা ঘেরা জলাশয়টির নাম ছিল 'তারের পুকুর'। সিটি করপোরেশনের উদ্যোগে পুকুরটি ভরাট করে তৈরি করা হয় বাজার। কিন্তু তা জমেনি। পরে জাতিসংঘের ৫০ বছর পূর্তিতে এটাকে পার্কে রূপান্তরিত করে নতুন নাম করা হয় জাতিসংঘ শিশুপার্ক। পার্কটি শিশুদের জন্য মোটেই আকর্ষণীয় হয়ে ওঠেনি। তাই এখানে বছরজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর একটি এ ঈদমেলা। আধুনিক নগরজীবনের চাপে হারিয়ে যেতে বসা মাটি ও কাঠের তৈরি দেশি পণ্যসামগ্রী বেশ চোখে পড়ে এ মেলায়। তবে মাটির তৈরি পণ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে। মাটি দিয়ে তৈরি হচ্ছে ঘর সাজিয়ে রাখার নানা সামগ্রী_ফুলদানি, টব, মনীষীদের মুখসহ কত কিছু। এগুলোয় থাকে রঙের অপূর্ব কারুকাজ। এ মেলায় পাওয়া যায় নানা ধরনের বাঁশি, হরেক রঙের ছোট-বড় বেলুন। শিশু-কিশোরদের আনন্দের জন্য আসে নাগরদোলা। হয় বানর নাচ ও ষাঁড়ের লড়াই। এ মেলায় নানা ধরনের খাবারের সঙ্গে মৌসুমি ফলেরও সমাবেশ ঘটে। মেলা উপলক্ষে কখনো কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
খুলনা মহানগরীর রূপসা ব্রিজের পশ্চিম পাড়, শিববাড়ি মোড়, রায়ের মহল, আড়ংঘাটা ও তেলিগাতিতে ঈদমেলা বসে। এসব মেলা চলে দুই থেকে চার দিন পর্যন্ত। ঈদের ছুটি দীর্ঘ হলে মেলার আয়ুও বাড়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন