somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক

০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবন্তী আর আরমানের পরিচয়টা হয়েছিল ফেসবুকেই। ফেসবুক প্রোফাইলে অবন্তীর একটা ছবি ছিল। কমনীয় এক মুখ। অবন্তী এককথায় সুন্দরী। তাই যে-কেউ ওকে ফেসবুকের বন্ধুর তালিকায় রাখতে চাইবে, এটাই স্বাভাবিক। আরমান বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছিল। কয়েকবার ‘না’ করে দিয়ে পরে দ্বিধান্বিতভাবে ওকে বন্ধু বানাতে রাজি হয়েছিল অবন্তী।
আরমান চাকরি করত আরব আমিরাতে, সে বাঙালি ছিল না।
চ্যাট করতে করতে, মাঝেমধ্যে টেলিফোনে দীর্ঘ আলাপ-সালাপে আরমানকে ওর ভালো লেগে যায়। অবন্তীর কোনো মুঠোফোন ছিল না, আরমানের সঙ্গে যোগাযোগের জন্যই মুঠোফোন কিনেছিল। এভাবেই দিনগুলো এগোয়। আরমান অবন্তীকে ভালোবাসার কথা জানায়নি, বরং সরাসরি বলেছিল, ‘আমায় বিয়ে করবে?’ চমকে উঠেছিল অবন্তী। কোনো ছেলে কি এমনভাবে বলে? লজ্জায় কিছু বলেনি। উত্তর না পেয়ে যোগাযোগ বন্ধ করে দেয় আরমান। অবন্তী অবশ্য ভেতরে ভেতরে ওকে মিস করত, ভীষণভাবে মিস করত। রাতের যে সময় আরমান টেলিফোন করত, ঠিক সে সময়েই ঘুম ভেঙে যেত, তারপর নিদ্রাহীন রাত। দিনগুলো যেন শূন্য মনে হতো।
অবন্তী নীল রং খুব পছন্দ করত, কবিতা লিখত, কবিতার ভেতর ‘নীল সমুদ্র’, ‘নীল জল’ শব্দগুলো বারবার ঘুরে ফিরে এসেছে, কিন্তু নীল কোনো পোশাক বা নীল শাড়ি কখনোই সে পরেনি। কী এক দুঃখ লুকিয়ে আছে ওই ‘নীল’ শব্দটার মধ্যে! আরমানের লম্বা চুল পছন্দ। এ কথা জানতে পেরে অবন্তী চুল কাটা বন্ধ করে হাঁটুর নিচে নামিয়ে এনেছিল। আরমান বলত, ‘আমি তোমার সঙ্গে দেখা করতে ঢাকা আসব।’ আরও বলত, প্রথম যেদিন দেখা হবে, অবন্তী যেন নীল শাড়ি পরে আসে। অবন্তীর নীল শাড়ি ছিল না। ইডেন কলেজ ছুটির পর নিউমার্কেটের সব দোকান ঘুরে ঘুরে মনের মতো একটা নীল শাড়ি কিনেছিল। কিন্তু আরমান কখনো ঢাকায় আসেনি, কখনো না। নীল শাড়ি আর পরা হয়নি অবন্তীর। শাড়িটা যেভাবে ছিল, সেভাবেই আছে।
অবন্তীর সঙ্গে আরমানের দেখা হয়নি।
তবে প্রায়ই ওরা দুজন দুজনকে দেখত ওয়েভ ক্যামেরার মধ্য দিয়ে। দুজনের সামনাসামনি দেখা হয়নি, দুজন দুজনের র্স্পশ পায়নি। অবন্তীর দিক থেকে কোনো ঘাটতি ছিল না। এটা বুঝতে পেরে সতর্ক হয় আরমান। খেলাটা অনেক দূর গড়িয়েছে। বোধহয় খেলা ভাঙতেই বলে, ‘যদি আমায় বিয়ে করো, তবে তোমার ন্যাশনালিটি পরিবর্তন করতে হবে, করবে তো?’ বিয়ে করলে ন্যাশনালিটি কেন পরিবর্তন করতে হবে, এটা বোধগম্য নয়। কিন্তু অবন্তী ওর কারণে সবকিছু করার জন্য প্রস্তুত ছিল। আরমানের দেশি রান্নাও শিখে ফেলেছিল নেট থেকে দেখে দেখে। অবন্তী ওর মাকে ভালোবাসার কথা জানিয়েছিল। এরমধ্যে হঠাৎ আরমান যোগাযোগ বন্ধ করে দেয়। ফেসবুকে সাড়া নেই। হয়তো ভেবেছিল, অবন্তী পিছিয়ে আসবে। যোগাযোগ নেই প্রায় দুই মাস। এই দুই মাস আরমানকে উদ্ভ্রান্তের মতো খুঁজেছে অবন্তী। দুই মাস পর আরমান যোগাযোগ করেছিল, কিন্তু আরমান আর আগের আরমান ছিল না। এর মধ্যে সে আরব আমিরাত থেকে তার দেশে গেছে তার পূর্বনির্ধারিত পাত্রীর সঙ্গেই ‘মাংনি’ করেছে। অবন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বলেছে, ‘আর কী বলব? ও তো এখন আর আমার না, আর কোনো দিন হবে না, কিছুই হলো না।’ মাংনির খবরটা আরমান ওকে এসএমএস করে জানিয়েছিল, ‘আমি তোমায় এনগেজমেন্টের ছবি পাঠাব। চিন্তা কোরো না, সময় নষ্ট না করে অন্য কাউকে খুঁজে নাও।’
খবরটা পেয়ে বিশ্বাস করেনি অবন্তী।
দেশে যাওয়ার আগেও আরমান জানিয়েছিল, ‘তুমি চিন্তা করো না। আমার এনগেজমেন্ট হবে না। তুমি তো জানো, আমি তোমায় ভালোবাসি।’ ওর কথায় বিশ্বাস করেছিল অবন্তী। কিন্তু খবরটা যখন সত্যি হলো, তখন সে দিশেহারা হয়ে স্নানঘরে গিয়ে পানির পর পানি ঢেলেছে মাথায়। তারপর দু-চোখ বেয়ে নেমে এসেছে অশ্রুধারা। গুমরে গুমরে কেঁদেছে দিনের পর দিন। মাকে বিষয়টা জানিয়েছিল এক সপ্তাহ পর। মা শুনে অবাক হয়ে তাকিয়ে ছিলেন, তারপর অবন্তীকে টেনে নিয়েছিলেন বুকে। সে সময় ওই আশ্রয়টুকুই প্রয়োজন ছিল অবন্তীর।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×