নিষ্প্রাণ, শুষ্ক মস্তিস্কে,
যেখানে জিলিপি রা প্রতিনিয়ত পেঁচ পেঁচ খেলা করতো,
রুক্ষ চিন্তার বন-জঙ্গল, আকাশ-পাতাল ভাবতো,
স্বপ্ন দেখে গবেষণার জাল বুনে
অবসর সময়ের নিঃস্বতা কাটাত,
ফেবু কিবা গেমের রাজ্যে গিয়ে
সময়কে পরিহাস করে অট্টহাসির মেলা বসাতো,
অসহায় একাকিত্বের অজুহাতে
নিতো ঝিম ধরানো ধূম্রের সহায়তা,
আজ
শুষ্ক, নিষ্প্রাণ মস্তিকস্কে, তারল্যের জলপ্রপাত ঢেলে দিয়ে
দুই ঠেং মেলে দিয়ে, আসন গেড়ে বসেছে
কোনো এক অশরীরী।
ভাবতে ভালো লাগে তাই ভাবি।
ভালো খারাপের খেতা পুরি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



