ইদানিং বৃষ্টি হলেই ভিজে একাকার
এই ভেজার নেই কোন দায়ভার।
ভিজছি শুনে - সমালোচক যিনি গাইবেন খোট
প্লিজ, জোর করে পরাবেন না রেইন কোট ;
আপনার কুয়োবন্দি দৃষ্টি,জীবন দূরবীন
কতটুকুন আর ছুঁতে পারে মানুষের মন .....
বৃষ্টিতে ভেজাইনা রঙিন কাপর,রসায়নের শরীর
ভিজে কোমলমতী মন বোধানুভবে নিবীর।
ইদানিং বৃষ্টির চেয়ে প্রিয় কিছু নাই পৃথিবীতে
বৃষ্টিতে ভাল থাকি নষ্টালজিয়ার টাপুর-টুপুর ছন্দে মেতে।
এই যে আফ্রোদীতি’র ছায়া
রাজবংশী,রাজহংসী মেয়ে -
ঠিক এই মূহুর্তে অঝোরে ঝরা বৃষ্টি তুমি
আর আমি তোমাতে ভিজছি .....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


