somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নুর3ডিইডি
আল্লাহ সর্বশক্তিমান

ইসলাম নামাজ > সমাজ, রাজনীতি, দেশ ।

০৯ ই মে, ২০০৭ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামের পাঁচটি রুকন বা স্তম্ভের অন্যতম নামাজ । নামাজ পরম করুণাময় আল্লাহ তায়ালার নৈকট্য লাভের একটি বিশেষ প্রর্থনা প্রক্রিয়ার নাম । নামাজ রাসুল (সঃ) এর ওপর সৃষ্টি কর্তার পক্ষ থেকে আরোপিত প্রথম কর্তব্য। পবিত্র আল কুরআনে বার বার এই মৌলিক কর্তব্য সম্পাদনের জন্য ঈমানদারদের বিশেষ ভাবে নির্দেশ দেয়া হয়েছে । সৃষ্টি কর্তার সন্তুষ্টি আদায়ের জন্য সকল মুসলমানকেই নামাজ পড়তেই হবে ।

মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজবদ্ধ হয়েই মানুষকে বাঁচতে হয় । সেহেতু মানুষ্য জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রে নামাজের গুরুত্ব সমুজ্জ্বল হয়ে ওঠে । নামাজ আদায়ের মাধ্যমে মানুষ তার সত্যিকার মানুষ্যত্ব বজায় রাখতে পারে । আর যে নামাজ আদায় করেনা সে হয়ে ওঠে স্বৈরাচার, দুর্নীতি পরায়ন , অত্যাচারী, ও অসচ্চরিত্রের অধিকারী, সর্বোপরি সে হয়ে ওঠে সমাজের শান্তি কামী মানুষ গুলোর জন্য অনাকাঙ্ক্ষিত হুমকি । নিঃসন্দেহে এ কথা বলা যায় যে, সমাজে কেবল খোদাভীরু আর সচ্চরিত্রবান নেতৃত্বই শান্তি ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে পারে । প্রকৃত পক্ষে যারা নামাজি তাদের চরিত্র বিশ্লেষন করে এর সত্যতা আমরা অনুসন্ধান করতে পারি । সমাজে ব্যাপক ভাবে মন্দ ও অশ্লীলতার কারনে সমাজ থেকে শান্তি বিদায় নিতে বাধ্য হয়, সে সমাজ হয়ে উঠে অভিশপ্ত আর খোদায়ী গজবের আঁদার। নামাজই পারে সব অসুস্থ বৈষম্য দুর করে মানুষকে সুন্দর ও সাম্যের কাতারে সজাতে। নামাজই কেবল তার চিরন্তন শিক্ষার মাধ্যমে একটি সুন্দর ,সুশৃঙ্খল ও শান্তিময় সমাজ উপহার দিতে পারে। মুসলমানদের ঐক্যের জন্য নামাজ একটি শক্তি শালী ও বিজ্ঞান সম্মত মাধ্যম হিসেবে বিবেচিত। প্রতিদিন ন্যূনতম পাঁচবার মুসলমানদের একত্র হতে পারাটা পারস্পরিক সম্প্রীতি ও সৌহাদ্যের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় । এর ফলে এক অন্যের সুখ দুঃখের বিষয়ে অবগত হয়ে পারস্পরিক সহানুভুতির মাধ্যমে সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারে। এখানে ধনি গরিব, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, উচুঁ নিচুর মধ্যে কোনো তফাৎ নেই । এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার পুর্ণ অধিকার রাখে । নামাজের মতো অতুলনীয় ইসলামের এই মহান শিক্ষাই মানব জাতির ঐক্যের সুদৃঢ় বুনিয়াদ হিসেবে স্বীকৃত ।

রোগ মুক্ত সমাজ জীবন নিশ্চিত করতে পরিচ্ছন্নতা একটি অপরিহার্য পূর্ব শর্ত । নামাজই মুসলমানদেরকে পরিস্কার পরিচ্ছন্নতার বাস্তব প্রশিক্ষন দিয়ে থাকে। ইসলাম যেহেতু, একটা পুণাঙ্গ জীবন বিধান। সেহেতু সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নামাজের মতো ধর্মীয় অনুশাসন বাস্তবায়নের মাধ্যমেই সুশৃঙ্খল ও শান্তি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা নিঃসন্দেহে সম্ভব হতে পারে ।

একটি দেশ গঠনের ধারনাই এসেছে নামাজ থেকে, একটু চিন্তা করলে আমরা সহজেই অনুধাবন করাতে পারি । নামাজের রীতি পদ্ধতির অনুসরনেই দেশের উপাদান চিহ্নিত হয়ে থাকে । একটা দেশের মৌলিক উপাদান চারটি, যেমন- জনগন , নিদিষ্ট ভূখন্ড,সরকার ও সার্বভৌমত্ব ।

নামাজই এ ধারনার যুগপৎ প্রবর্তক। নামাজের বেলায় ও কিছু সংখ্যক মুসল্লির প্রয়োজন হ্য় । জামাতে নামাজ আদায় করতে নিদিষ্ট স্হান, মসজিদ( মালিকানা অবশ্যই ওয়াকফকৃত হতে হবে) প্রয়োজন । সামরিক শৃঙ্খলা ও নামজ থেকে এসেছে। নামাজ পরিচালনার জন্য দরকার একজন যোগ্য নেতা বা ইমামের । আর ইমামের থাকে মসজিদে তথা মহল্লায় সার্বভৌমত্ব । বংশ বা সম্পদের গুনে মর্যাদাশালী হলেই ইমামের মর্যাদা অর্জন করা যায়না বরং ইমামদের মাপকাঠি হলো জ্ঞানী, সৎ ও তাকওয়া ধারী, সে দিক থেকে গনতান্ত্রিক দেশে সৎ ও যোগ্য প্রার্থীকে যাচাই করে নির্বাচিত করার চমৎকার প্রথাটিও যে নামাজ থেকে এসেছে, তা আর বলার অপেক্ষা রাখেনা।
আধুনিক বিশ্বে গনতান্ত্রিক সভ্যতার যে গর্বিত দবী আমরা করি, মুসলমানদের নামাজই তার অনুপম রুপকার । ব্যাপক জনমত গঠনে নামাজ একটি অতীব সুন্দর মিলনায়তন। প্রতিদিন নামাজের পর এলাকাবাসী একত্র হয়ে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে আলোচনা করে জনমত গঠন করতে পারে । আমাদের রাসুল (সঃ) বিভিন্ন বিষয়েও মসজিদে সম্মিলিত সিদ্ধান্ত নিতেন। কিন্তু বর্তমানে আমাদের সমাজে দেখা যায় কিছু মতলব বাজ মানুষ প্রচার করে থাকেন মসজিদে নামাজ ছাড়া অন্য আলাপ করা যাবেনা । একটা দেশের উন্নতি সধনের জন্য অপরিহার্য শর্ত হলো, শিক্ষা, শৃঙ্খলা, অনুগত্য,সময়ানু বর্তিতা, একতা, একাগ্রতা, সত্যনিষ্ঠা প্রভৃতি। বলা বাহুল্য, এর প্রত্যেকটির বাস্তব শিক্ষাদেয় নামাজ । সময় ও আনুগ্রতা ও শৃঙ্খলা নামাজের জন্য অপরিহার্য হওয়া, নামাজ মানুষের মধ্যে এসব গুরুত্ব পুর্ন গুনাবলি অর্জনের অভ্যাস গড়ে তোলে। আমরা যদি একটি সু্ন্দর সমাজ ও দেশ গড়ে তুলতে অঙ্গিকারাবদ্ধ হই, তাহলে নামাজকে ব্যক্তিজীবন ছাড়াও সমাজ ও রাষ্টিয় জীবনে অবশ্যই প্রতিষ্টা করতে হবে। এবং যে রাজনৈতিক দল সমাজে শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করে, নামাজকে গুরুত্ব দিয়ে থাকে। আমরা তাদেরকেই নির্বাচন করতে হবে।


সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৭ রাত ১০:৪০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×