স্বাধীনতার সূর্য্য
একাত্তরের কালো আঁধার পেরিয়ে
উদিত হয়েছে স্বাধীনতার রক্তিম সূর্য্য।
লাখ লাখ জীবন, জীবন্ত গোলাপ
আরো কত ত্যাগের বিনিময়ে।
আজ সেই সূর্য্যরে
সোনালী রোদে হাসবার কথা,
কিন্তু কোথায়! কোন সুদুরে!
কালো মেঘের আড়াল থেকে
মাঝে মাঝে উঁকি দেয়
শ্যাত শ্যাতে আলোয়।
পথের পাশে মুখ থুবরানো অধিকার,
অধিকার আদায়ের সব মিছিল ছত্রভঙ্গ।
কালো মেঘ বাড়ছেই।
কে নেবে, ঐ মেঘ সরানোর ভার,
ওযে, বড় বড় খন্ডের মেঘ,
পরতে পরতে যেগুলো জমেছে
স্বাধীনতার চল্লিশ বছরে।
কে আজ হাত বাড়াবে অধিকার ফেরাবার
কে গড়বে মুক্তি সেনাদের স্বপ্নের দেশ,
আমার সোনার বাংলা।
.......................
আনোয়ারুল মুহছেনীন।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




