“গণতন্ত্রের কান্না”
বিবেক মোদের আজকে চাতক পাখি,
গণতন্ত্রের মরণ কান্না দেখছে চেয়ে থাকি।
শত প্রশ্ন বিদ্য করছে আমার বুকের ঘরে,
বাংলা কি মোর স্বাধীন মাগো বিবেক প্রশ্ন করে।
আজকে কত রক্ত দেখি রঙের খেলার মতো,
খোলা হাতিয়ার ঝনঝনিয়ে বাজছে শত শত।
কান্না যেনো গানের সুরে ভাসছে নিত্যদিনে,
কত স্বজনের চিৎকার শুনি তাঁদের স্বজন বিনে।
রাজনীতি আজ খুনঝরা একযুগের সূত্রপাত,
রক্ত ঝরার খেলায় মাতা একটি মৃত্যু ফাঁদ।
প্রশাসন আজ পক্ষপাতের দুষ্ট চক্রজালে,
আটকে আছে কার ঈশারায় কোন খেয়ালের তালে।
বিচার বিভাগ দুর্নীতি আর ফাঁক-ফোঁকরের মেলা,
দিনের পরে দিন কাটিয়ে খেলছে বিচার খেলা।
নারীর উপর কতেক শকুন করছে যুলুমবাজি,
আকাশ বাতাস ভারী হয়ে কাঁপছে সৃষ্টিরাজি।
নিরাপত্তা-ই হারিয়েছে আজ নিরাপত্তার ঘর,
কাঁদছে বসে পথের পাশে মানুষের অধিকার।
প্রশ্নের তীরে বিদ্য মাগো স্বাধীনতার মান,
গণতন্ত্র বিধান বন্দি মুমূর্ষ এক প্রান।
.....................................
আনোয়ারুল মুহছেনীন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




