কবিতা লেখার ব্যর্থ প্রয়াস
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছে করে গুমরে কাঁদিস্বপ্নগুলো হয়ে গেছে বনসাই
ডানা মেলে না আর সুদুর নীলিমায়
দিনে দিনে কেবল আকার বদলায়
লোহার খাচায়, সময় অসময়।।
ইট-বালু-সিমেন্টের দেয়ালের খাজে খাজে
আটকা পড়ে গেছে জোছনার শুভ্রতা
চোখ খুললেই দেখি অট্টালিকা
শহর জুড়ে কেবল পঙ্কীলতা।।
মুগ্ধতা রাতারাতি রুপ নেয় যৌনতায়
রাত্রের সমীরণে পাই মাংসের গন্ধ
চন্দ্রিমা থেকে আসা।।
¯বাধীনতার জটিলতায় সততা,
দৈন্যতার বেড়াজালে বন্দী
মহানুভবতা।
শুন্যতা ভরে গেছে নাগরিক কোলাহলে
কোথা থেকে আসে বল কবিতা।।
নেতাদের গলা ফাটানো কথার
ফ্রেমে বন্দী সততা
সরলতার সুযোগে বাসা বাঁধে
স্বার্থপরতা।।
ব্যস্ততা কিংবা অলসতায়
কখনও হয়না বলা।
মৌনতার চাদরে ঢাকা পড়ে
মনের মাঝের কথামালা।।
বর্বরতা মানেই এখন মগ্নতা
শিথীলতার বুকে ওম খোজে
সজীবতা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন