somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজন্মের গণজাগরনে শক্তির স্লোগান ‘জয় বাংলা’

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের উত্তাল জন সমুদ্রে শুধুই স্লোগান। হঠাৎ স্লেগানের জোর কমে আসলে কেউ একজন বলে উঠছে ‘জয় বাংলা’। ব্যাস, আবার চতুরদিক প্রকম্পিত করে প্রজন্মের যোদ্ধার আকাশ বাতাস কাপিয়ে দাবির স্লোগান দিচ্ছে। শিশু থেকে বৃদ্ধ, ছাত্রী থেকে গৃহিণী সবাই গলা ছেড়ে মিলিয়ে যাচ্ছে এই স্লোগান জয় বাংলা। একই সাথে সারাদেশের সব শহীদ মিনার এখন শত শাহবাগ হয়ে স্লোগান তুলছে ‘জয় বাংলা’। গত মঙ্গলবার থেকে লাখো তারুণ্যের বাঁধভাঙ্গা আওয়াজ জয় বাংলা। ৭১ এর মতো আজও শাহবাগের প্রধান স্লোগান জয় বাংলা। সাথে বজ্রকন্ঠে উচ্চারিত হচ্ছে তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা সহ স্বাধীনতা যুদ্ধের সময় প্রকম্পিত হওয়া সকল স্লোগান। জয় বাংলা স্লোগানটি ছিল মুক্তিযোদ্ধা দামাল ছেলেদের রণধ্বনি। আজ আবার নতুন প্রজন্মের দ্বিতীয় মুক্তিযুদ্ধের কাছে একই শক্তি নিয়ে এসেছে ‘জয় বাংলা’। ধর্ম-বর্ণ, শ্রেণী, দল সব ভুলে আজ সব বাঙ্গালী এক কাতারে দাড়িয়ে স্লোগান দিচ্ছে জয় বাংলা।

এ স্লোগানটি বাঙালির যুদ্ধ জয়ের শক্তিশালী স্লোগান, মুক্তিযুদ্ধের নিশানা। এই স্লোগানই বাঙ্গালী জাতিকে পৃথক সত্ত্বা দিয়েছে। পরাস্ত করেছে 'পাকিস্তান জিন্দাবাদ' ধ্বনির রাজাকারদের স্লোগানকে। উদ্দপ্ত করেছে বাঙালির মুক্তিযুদ্ধকে। এই স্লোগান দিয়েই ১৯৭১ সালে বাঙালি যুদ্ধে নেমেছে, রাজাকার আলবদরসহ পাকিস্থানের সামরিক বাহিনীকে পরাস্ত করেছে। এই স্লোগানই একসময় পাকিস্তানের দালাল এদেশের রাজাকার-আলবদর-আলশামস বাহিনীর বুকে আতঙ্কের স্লোগানে পরিণত হয়েছিল। অথচ কালের বিবর্তে আমাদের মুক্তিযুদ্ধের প্রতীকগুলোকে হারাতে বসেছিলাম আমরা।
নতুন প্রজন্মের যেদ্ধারা দেশকে রাজাকারমুক্ত, যুদ্ধাপরাধীমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ লড়াই শুরু করেছে। লড়াইয়ের এ ঘোষণা আগুনের অক্ষরে লেখা :'বুকের ভেতর জ্বলছে আগুন, সে আগুন ছড়িয়ে দাও।' সে আগুন ছড়িয়ে গেছে সবখানে। এ হচ্ছে গত গত মঙ্গলবার দুপুরের পর থেকে শাহবাগের গণজাগরণ চত্বরের চিত্র। দিন যতোই গড়াচ্ছে, শাহবাগের গণজাগরণ চত্বরে গণজমায়েতও ততোই বাড়ছে। হাজার হাজার ছাত্র-ছাত্রী মঞ্চের পাশে এসে দাঁড়িয়ে বা দল বেঁধে গোল হয়ে বসে স্লোগান দিচ্ছে। তাদের মুখে শুধুই স্লোগান- ‘সারা বাংলা ঘেরাও করো, জামায়াত-শিবির খতম করো’, ‘জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জয় বাংলা, তোমার বাংলা, আমার বাংলা’, জামায়াত-শিবির, তুই রাজাকার’, ‘শাহবাগের মোহনা, তোমার আমার ঠিকানা, নিজামি-সাঈদী ভাই ভাই, এক দড়িতে ফাঁসি চাই।’ রাজাকারের বর্ণমালা নামে স্লোগানটি হলো, ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার, ক-তে কামরুজ্জামাণ, তুই রাজাকার তুই রাজাকার, ক-তে কাঁটাবন মার্কেট, তুই রাজাকার তুই রাজাকার, গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার, ই-তে ইবনে সিনা, তুই রাজাকার তুই রাজাকার...। তবে সব স্লোগানকে প্রাণ দিচ্ছে মুক্তিযুদ্ধে প্রাণ সঞ্চারী স্লোগান ‘জয় বাংলা’।
##
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×