মনে পড়ে যায়,সেই ইন্টার এর কথা! আমি পদার্থ বিজ্ঞান এর যে স্যার এর কাছে পড়তাম-তার কাছে একদিন তার ছাত্র(তিনি তখন বুয়েটের ছাত্র)- এসেছিলো তার সাথে দেখা করতে! আমি তার দিকে অনেক্ষণ তাকিয়ে ছিলাম এবং মনে মনে কত যে স্বপ্ন দেখেছিলাম-ইশ আমি যে কবে যে ওখানে ভর্তি হতে পারবো!
অবশষে পেলাম চান্স-আমার ১৮ বছরের স্বপ্ন সত্যি হলো! তারপর প্রথম প্রথম যখন বুয়েটে আসি-তখন বুয়েট কে স্বর্গ লাগতো! কিন্ত একটা জিনিস প্রথম টার্ম থেকেই দেখলাম যে সেই ১৯৮৪ সাল থেকে এখানে পরীক্ষা পিছায়! সেই স্কুল বেলায়-পরিক্ষার আগের দিন মনে হত-ঃ”ইশ কাল যদি পরীক্ষা পিছাতো”! অবশেষে বুয়েটে এসে দেখলাম-আমার সেই কল্পনার বাস্তব রুপ এখানে সেই ১৯৮৪ সাল থেকে চলছে! এভাবেই চলতে লাগলো!
এরপর এই টার্মে পরীক্ষা যাতে না পিছায় এই জন্য স্যার রা সব ফ্যাকাল্টি ডি-সেন্ট্রালাইস করে দিলো! কিন্ত ঘটনা ঘটল উল্টো! আগে পরীক্ষা পিছানোর মিছিল হতো একটা-আর এখন প্রতিদিন পরীক্ষা পিছানোর মিছিল চলে-এখন পর্যন্ত মনে হয় ৫-৬ টা মিছিল হয়েছে! সেই যাই হোক পরীক্ষা পিছালো ২ ধাপে! কিন্তু কদিন পর আবারো দেখলাম –আবারো পরীক্ষা পিছানোর গুঞ্জন! হা হা-আমার মনে হল-পরীক্ষা পিছানো-আর স্যার রা যেনো বুয়েটের ছেলেদের কাছে হাতের মোয়া! অবশেষে ৩য় ধাপে পরীক্ষা পিছালো-তার মানে মোট প্রায় ২৫ দিন পরীক্ষা পিছিয়েছে! হা হা,যে কোনোদিন সায়েন্স পড়েনি! সে ও তো একয়দিন বন্ধ পেলে নিশ্চিত ইঞ্জিনিয়ার হয়ে বের হবে!
শুনেছি,ভিসি-প্রভিসি নাকি তাদের ক্ষমতা দেখানোর জন্য এভাবে ইচ্ছামত পরীক্ষা পিছাচ্ছে! কদিন আগে আমাদের স্যারেরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলো! তারা নাকি বুয়েটের মুল সংস্কৃতি থেকে বুয়েট কে অন্যদিকে ঠেলে দিচ্ছিলো-এটাই ছিলো স্যারদের আন্দোলনের মূল কারোণ! আর সেই স্যারদের সেই ক্রিয়ার প্রতিক্রিয়া ভিসি আর প্রভিসি এভাবেই দেখাচ্ছে! আজ দেশে গর্ব করার মত একটা ইন্সটিটিয়ুশন থেকে বের হতে ৫-৬ বছর করে লাগতেছে!
এটা কি আমাদের জন্য খুব গর্বের? সমস্ত বুয়েটিয়ান ভাইদের বলতেছি,আপনা্রা পরীক্ষা ভয় পান ঠিক আছে,তাই বলে পরীক্ষা পিছানোর নামে এরকম মস্কারী করতে হবে? আপনি কি আসলেই পরীক্ষা ২৫ দিন পরীক্ষা পিছানোয় খুব খুশি? আসুন,একটু বিবেকের জানালা টা খুলে দেখি-পরবর্তী প্রজন্মকে আমরা ভালো কি দিয়ে যাবো? আজ এরকম হচ্ছে-কাল কি এর চেয়ে বেশি কিছু হবেনা? চিন্তা করুন+ভাবুন,১ নম্বরের জায়গাটার কথা আপনি কতটুকু গর্ব করে বলতে পারবেন,যে আমি বুয়েটের ছাত্র?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


