somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আগমন ও কয়েকটি কৌতুক

০৬ ই জুন, ২০০৯ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর কলমটা পেলাম । মনে হল যুদ্ধ জয় করেছি একটা । কিছু লিখতে না পেরে প্রাণের রস সব শুকিয়ে যাচ্ছিলো । এ হেন বিপদে যেন আর কেউ না পড়ে রে বাবা । মনের সুখে কিছুক্ষণ নেচে নিতে মন চাইছিলো । যেই ভেবেছি এইবার আমার আনন্দটা সবাইকে জানাবই, আর কেউ আটকাতে পারবেনা, ওমনি চলে গেল কারেন্ট X( । যা বাব্বাহ ! ! একি ভাগ্যের লিখন নাকি মন্ত্রের সাধন ? যাই হোক , নিজের গৌরবময় ;) উপস্থিতি ঘোষণা করি কয়েকটা কৌতুক দিয়ে :


আমার খুব পছন্দের একটা বই থেকে :


১. ভিখিরি বুঝতে পারেনি যে, সে পুলিশের দরজার কড়া নেড়েছে । দরজা খুলে যেতে সে মাথা নিচু করে তার বাঁধা-বুলি আওড়াতে লাগলো, "কাল সারাদিন কিছু খাইনি, আজ এখনও পর্যন্ত ভুখা আছি"- ইত্যাদি। সামান্য চোখ তুলতেই তার নজরে পড়ল পুলিশের ইউনিফর্ম-পরা একজোড়া পা। ওমনি সে বলে উঠলো, "তাতে কিছু আসে যায় না, আমি আরও দুদিন না খেয়ে থাকতে পারব।"



২. শহরের কলেজের এক ছাত্র সব বিষয়ে ফেল করে বাড়ি আসতে ভয় পাচ্ছিল। সে ভাইকে টেলিগ্রাম করলে :
"সব সাবজেক্টে ফেল করেছি, বাবাকে প্রস্তুত কর।"
ভাই টেলিগ্রামের উত্তর দিলে :
"বাবা প্রস্তুত, তুমিও প্রস্তুত হয়ে এস।"




৩. এক ভদ্রলোক মারা গেলে তাঁর বিধবা স্ত্রী কবরের ফলকে লেখবার অর্ডার দিয়েছিল : "তুমি শান্তিতে থাক।"
ইতিমধ্যে সে জেনে ফেললে যে, তার স্বামী যাবতীয় বিষয়-সম্পত্তি অন্যকে দিয়ে গেছেন। ওমনি সে ছুটল পাথর খোদাইওয়ালার কাছে, এবং তাকে বললে, "আপনাকে লেখা বদলাতে হবে।"
খোদাইকারী বললে, "তা কি করে হবে ! লেখা যে হয়ে গেছে। "
বিধবা ভেবে চিন্তে বললে, "তাহলে নিচে আর একটা লাইন যোগ করে দিন : 'যতদিন আমি না আসি।' "



৪. নেশার ঘোরে এক দেশপ্রেমিক রেডক্রসকে কিছু রক্ত দিতে রওয়ানা হলেন। কিন্তু তিনি ভূল করে ঢুকে পড়লেন এক চুল-কাটার দোকানে। নাপিত ক্ষুর হাতে এগিয়ে এসে বললে ,"কলার খুলুন।" ক্ষুর দেখে দেশপ্রেমিক এক লাফে দোকান থেকে বেরিয়ে দৌড়ে হাত-বিশেক দূরে এসে দম নিয়ে বললেন," বাব্বা ! খুব বেঁচে গেছি। লোকটা জল্লাদ। "




৫. রেস্তঁরায় খেতে বসে সঙ্গিনীর মন জয় করবার জন্যে একজন বলছিল : "তোমাকে যত ভালবাসি, হাজার বছরেও আমি কাউকে এত ভালবাসতে পারবনা। " ঠিক সেইসময় এক স্বর্ণকেশিনী বারের দিকে যাচ্ছিল। ওমনি তার চোখ ঘুরে গেল । মরালগমনার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে সে বলে উঠল, "ওহ গড ! সময় কত তাড়াতাড়ি চলে যায়।"



৬. ডাক্তারের বেডরুমে গভীর রাতে টেলিফোন বেজে উঠলো। ডাক্তার ধড়মড় করে উঠে টেলিফোন ধরতেই রোগিনীর উদ্বিগ্ন কন্ঠ ভেসে এল, "ডাক্তার, আমি ঘুমুতে পারছিনা।"
দাঁতে দাঁত চেপে ডাক্তার বললেন, রিসিভার কানে রাখুন, আমি ঘুমপাড়ানি গান গাচ্ছি।"



৭. মাস্টার ছাত্রকে বললেন একটা ড্রামাটিক কবিতা লিখতে। ছাত্র লিখলে :
ছেলেটি রেলপথ দিয়ে যাচ্ছিল,
ট্রেন আসছিল বেগে।
সে লাফিয়ে পড়ল লাইনের বাইরে,
ট্রেন চলে গেল ধেয়ে।

মাস্টার বললেন, "কবিতা হয়েছে, কিন্তু ড্রামাটিক হয়নি। আবার লেখ।"
এবার ছাত্র লিখলে :
ছেলেটি রেলপথ ধরে হাঁটছিল,
ট্রেন আসছিল ধেয়ে।
তাকে পথ দিতে ট্রেন গেল লাইনের বাইরে,
ছেলেটি চলে গেল শিস দিতে দিতে।



:):):):):):):):):):):):):):):):):):):)

সবশেষে বিজ্ঞাপন :

আমার ব্লগ লিখার কারণ




সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৯ রাত ১০:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×