somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছি বাংলাদেশ ছি : ঈদের রাতে পিটিয়ে মারা হল বৃদ্ধকে

১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের রাতে বখাটেরা পিটিয়ে মেরেছে এক বৃদ্ধকে,তিনি শিল্পব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা,
তার ছেলের মুখে টিভিতে যা শুনলাম ,তা মোটামুটি এরকম,
তার বাসার সামনে কিছু ছেলেকে জড়ো হতে দেখে তিনি ডেকে বল্লেনঃ”তোমরা কারা,এখানে কি কর?”
খুনীরাঃ”আপনাকে বলতে হবে?”
বৃদ্ধঃ”আমার বাসার সামনে মদ খেয়ে মাতলামি করবে, আর আমাকে বলবা না?”
তারপর তারা এই বৃদ্ধকে পেটানো শুরু করে।তার ছেলেকেও পেটায়।বৃদ্ধ মারা যান।
তারপর টিভিতে এক এলাকাবাসী রিপোর্টারকে বলছেন,”কি আতংক আপনি বুঝতেছেন না?আমি কথা বলতেছি আর আশপাশ থেকে লোকজন সরে যাইতেছে”।

এই হল ঘটনা।
এ কি অবস্থা আমার দেশের? আগে অনেকের মুখেই শুনতাম এই দেশকে দিয়ে কিছুই হবে না।আমি প্রতিবাদ করতাম।বলতাম,এই দেশের মানুষের অনেক সম্ভাবনা।এদের দিয়ে অনেক কিছু সম্ভব।আমি এই দেশের মানুষদের নিয়ে,এই দেশের মানুষদের জন্য কিছু করার স্বপ্ন দেখতাম।কিন্তু এখন যা দেখছি, তাতে চিতকার করে বলতে ইচ্ছে করছে,ধিক ধিক ধিক ধিক......তোরা মর,ঘৃণ্য শয়তানের দল,তোরা মর।
এই দেশের মানুষেদের শত কোটি ধিক।যারা খুন করেছে তারা যেমন দোষী,তেমনি তার প্রতিবেশীরাও দোষী, যারা তাকে বাচাতে এগিয়ে আসে নি।নাহ, আর এই দেশে থাকতে ইচ্ছা করছে না,এই দেশের মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখতেও ইচ্ছা করছে না।
কিন্তু আমাদের দেশের ছেলেরা যে বখাটে হয়ে যাচ্ছে, এর পেছনে কারণ কি?আগে দেখা যেত, মুরুব্বি কেউ ডাক দিলে ছেলেরা শুনত, এখন এই মুরুব্বিদের সাথেই এই অবস্থা?মেয়েকে উত্তক্ত করায় মা ডাক দেয়ায় মাকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা,মেয়ের বাবা ইভ টিজিংযের প্রতিবাদ করায় ্মেয়ের বাবাকে ধরে পিটানো... এরকম ঘটনাগুলোর কারন কি?
আমার মনে হয়, এর পেছনে দায়ী নোংরা আকাশ সংস্কৃতি।অনেক হিন্দী সিনেমায় দেখানো হয়, নায়ক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নায়িকাকে নিয়ে টানাটানি করছে, আমাদের রোমিওরাও এভাবে মেয়েদের দেখে টানাটানি শুরু করে।হিন্দী মুভিগুলোতে আরো দেখানো হয়, নায়িকার বাবা-মা বাধা দিলে তাদের সাথে নায়করা কি রকম বাজে ব্যবহার করে,তাদের কথার উপযুক্ত জবাব দিয়ে দেয়।আমাদের রোমিওরাও এ সব দেখে মুরুব্বিদের সাথে ভাল ব্যবহার করা ভুলে যাচ্ছে।আবার,হিন্দী সিনেমার নায়িকাদের ইউপ্র পোশাক দেখে আমাদের মেয়েরাও এসব পোশাক পরছে।এতে ছেলেরা আরো বখাটে হচ্ছে।আমি হিন্দী সিনেমার বদনাম করছি না, অনেক গুলো কারনের মধ্যে এটা একটা করণ হতে পারে, সেটা বলছি।
আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে, সেটা হল ধর্মহীনতা।ধর্মে মানুষকে অপর মানুষকে ভালবাসতে শেখায়,অপ্রকে শ্রদ্ধা করতে শেখায়, ধর্মে বলে, একজনের জান-মাল অপরের কাছ থেকে নিরাপদ।
আর কেউ যদি অন্যায় করে, তবে তার রয়েছে শাস্তি। কিন্তু পোলাপান ধর্ম কর্ম না করায়, এসব মূল্যবোধ তাদের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে।
কারণ যাই হোক, আমি এই সব মানুষদের ঘৃণা করি, আগে কোন অন্যায় দেখলেই কোথা থেকে যেন প্রতিবাদ করার সাহস পেয়ে যেতাম,আর এখন কোন অন্যায় দেখলেই মনে হয়,এ জাতি তো এসবই করবে।ঘৃণায় মুখ ফিরিয়ে নেই।
যাই হোক, এক বুক ঘৃণা নিয়ে আজকের লেখা শেষ করছি।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৯
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×