==============
পিছনে মরণ, সামনে জীবন -
দেয়ালে ঠেকেছে এসে;
মরা সময়ের আধাঁর মারিয়ে
চলেছে বাংলাদশে।
এখানেও বাধা, এখানে জীবন
দেয়ালে ঠেকেছে এসে।
আজ
রক্তে ভেজানো মানুষের স্রোত
রিফিউজি আরাকান,
লাখে লাখে চলে। নাফ নদী জলে
অগুন্তি ডুবে প্রাণ।
রক্তে ভেজানো মানুষের স্রোত
রিফিউজি আরাকান।।
কোথায় থামবে শেষে?
সেপ্টেম্বর দুহাজার সতের'
হায় কেন এত নির্মম হলে তুমি!!
নিজ দেশে আজ রিফুজি রোহিঙ্গা
সেখানে তাদের জীবন রক্ত ভূমি।
পুড়ে যাওয়া বাড়ি ধরষিতা নারী
যুবকের কাটা লাশ।
শিশুও বৃদ্ধ আগুনে সিদ্ধ
বারোদের পোড়া শ্বাস-
পৃথিবী দেখেনা দেখেনা রাজন
মরেগেছে মানবতা,
এখানে খোদাও ধারণ করেছে
রহস্য নিরবতা।
মহাকাল তুমি এইখানে কেনো মরা?
যেখানে শক্তি অত্যাচারের খর্গো উচায়ে ধরে
ঐশী চারনে তুমি কেন বিধি ইহাদের সহচরা?
মহাকাল তুমি নর্যাতিতের আকাশে কেনহে মরা!!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



