somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার স্বাধীনতা কি আর সবার স্বাধীনতার মত?

০৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







স্বাধীনতা
আপেল মাহমুদ




“২৩শে এপ্রিল ২০০৩”
আমেরিকার দক্ষিণাঞ্চলে বাস করত ফিয়োনা। পরিবারে তিন বোনের মধ্যে ফিয়োনাই সবার ছোট; মাত্র ষোল বছর বয়স। তার সবচেয়ে প্রিয় সাহিত্যিক একদিন তাদের শহরেই এল। ফিয়োনা তাঁর সাথে দেখা করার জন্য অস্থির হয়ে উঠল। ঘটনাক্রমে ফিয়োনার বাসার সবাই ব্যস্ত থাকায় ফিয়োনা তার দুজন ছেলে বন্ধুর সাথে বের হয় সেই সাহিত্যিকের সাথে দেখা করার জন্য। এ জন্য ফিয়েনাকে তার বন্ধুদের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হতে হয়। ফিয়োনা সেই সাহিত্যিকের সাথে দেখা করতে না পারলেও তার মাঝে অসন্তুটি খুঁজে পাওয়া যায় নি। সে বাড়িতে এসে ঘটনাটি তার মাকে জানালে তার মা তাকে অভয় দেন। এখন ফিয়োনা বেশীর ভাগ সময়ই তার ছেলে বন্ধুদের সাথে বাইরে থাকে এবং..........



“২৭শে ফেব্রুয়ারী ২০০৪”
মধ্যপ্রাচ্য কোন একটি দেশে বাস করত ইয়াসমিন। ষোল বছর বয়সের ইয়াছমিনের পরিবারে চাচা-চাচী আর চাচাত ভাইবোন ছিল তিনজন। ইয়াসমিন তাঁর চাচাত ভাইয়ের মাধ্যমে তাঁর কুমারিত্ব হারায় চৌদ্দ বছর বয়সেই।এরপর তার চাচাত ভাই যখন বিয়ের জন্য প্রস্তুত হয় তখন ইয়াসমিন তার চাচাকে ব্যাপারটা জানায়। কারণ তখন ইয়াসমিন অন্তসত্ত্বা। তার চাচা তাকে বাড়ি থেকে বের করে দেয়। ইয়াসমিন আইনের আশ্রয় নেয়। আইন তাকে বেহায়াপনার জন্য শাস্তি প্রদান করে এবং তার চাচাত ভাইয়ের নামে অপবাদের জন্য জরিমানা ধার্য করে। ইয়াসমিন এখন একটি পতিতালয়ে চাকুরী(!) করে নিয়মিত.......


“২৩শে আগষ্ট ২০০৮”
দক্ষিন এশিয়ার একটি দেশ বাংলাদেশ। রুবাবা নামের ষোল বছরের একটি মেয়ে বাস করত রংপুরের একটি গ্রামে। রুবাবার বাবার বন্ধু একজন স্কুল শিক্ষক। রুবাবা তার বাবার বন্ধুর কাছে প্রাইভেট পড়ত। একদিন রুবাবার বাসায় কেউ না থাকায় শিক্ষক রুবাবার উপর ঝাপিয়ে পড়ে এবং তার শ্লীলতা হরণ করে। এরপর রুবাবার শিক্ষক তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন; এটা কোন কঠিন ব্যাপার না। কিন্তু রুবাবা ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিতে পারে না। সে তার বাবাকেও বলার সাহস পায় না। কারণ তার শিক্ষক এবং তার বাবা অনেক ভালো বন্ধু এবং হয়তো তার বাবা এটা বিশ্বাস করবেন না। এ রকমের আরও কত কি ভেবে রুবাবা সিদ্ধান্ত নেয় আতœহত্যার। সামনে ২৩শে আগষ্ট ২০১০ রুবাবার প্রথম মৃত্যুবার্ষিকী।



ফিয়োনা, ইয়াসমিন কিংবা রুবাবা তাদের নিজস্ব জায়গায় থেকে কখনোই হয়তো ভাবার চেষ্টা করে নি তাদের স্বাধীনতা সম্পর্কে। কিংবা ফিয়োনার কাছে যেটা স্বাধীনতা, সেটা ইয়াসমিনের কাছে বিলাসিতা বা রুবাবার কাছে সমাজচ্যুত হবার মত পাপ। তাহলে স্বাধীনতার সংজ্ঞা কি স্থান ভেদে ভিন্ন। আর যদি ভিন্ন না হয় তাহলে ইয়াসমিন বা রুবাবার পরিণতির সাথে ফিয়েনার পরিণতির মিল নেই কেন? স্বাধীনতা আসলে কি?
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×