somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুলতানার স্বপ্ন......:-*(২)

২৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব



সে আমার হাত তার হাতের মুঠোয় নিল, আমরা পাশাপাশি হাত ধরে হাঁটতে থাকলাম।

খুব কোমল স্বরে জিজ্ঞ্যেস করলো, কি হয়েছে?

আমি তার চেয়ে নরম সুরে বললাম, আমার অস্বস্তি হচ্ছে। এভাবে পর্দা ছাড়া আমি কক্ষণো বের হইনি।

-- তোমার চিন্তিত হবার কোন কারণ নেই। এখানে কোন পুরুষ আসবে না।এটা 'নারীদের দেশ', যেকোন রকমের পাপ এবং ক্ষতির হাত হতে মুক্ত।সততা এখানে সুপ্রতিষ্ঠিত।

আমি চারপাশের সবকিছু উপভোগ করতে লাগলাম। এটা সত্যিকার অর্থেই খুবই কৌতুহলোদ্দীপক। চারপাশের সবুজ ঘাসগুলোকে নরম ভেলভেটের চাদর বলে মনে হচ্ছিল। ফুলে ফুলে ছেয়ে আছে চারপাশ, যেন নরম কার্পেটের উপর দিয়ে পথ চলা।

আপন মনেই বেরিয়ে এলো মুখ দিয়ে, কি সুন্দর!!
সা'রা বললো, কি, তোমার পছন্দ হয়েছে?

(আমি তাকে সা'রা বলেই ডাকছি, আর সে আমার নাম ধরে...)

হ্যাঁ, অ-নেক!! কিন্তু এই সুন্দর ফুলগুলো আমার মাড়াতে ভাল লাগছে না।:(

-- আরে, মাড়ালে কিছু হবে না, ওগুলো রাস্তার ফুল।
-- সম্পূর্ণ জায়গাটা কি সুন্দর বাগানের মতো। প্রত্যেকটা গাছ এতো সুন্দরভাবে সাজিয়ে লাগানো!!
-- তোমাদের দেশের মানুষেরা যদি চায়, তাহলে কোলকাতাও অমন সুন্দর বাগান হতে পারে।
-- তারা ভাবে যে সৌন্দর্য্যের চর্চা করা একটা বাহুল্য ব্যাপার, এছাড়া করার মতো অনেক কাজ আছে। X(
সে হাসলো, এর চেয়ে ভাল কোন অজুহাত তারা দেখাতে পারবে না।:)

আমার খুব জানতে ইচ্ছা করলো এদের পুরুষরা সব কোথায়?? একশোর উপরে নারীদের যেতে দেখলাম পাশ দিয়ে, কিন্তু একজনও পুরুষ নজরে এলো না। (অবাক হবার ইমো হবে)

তাকে জিজ্ঞ্যেস করলাম, তোমাদের পুরুষেরা সব কোথায়?
-- তারা তাদের উপযুক্ত জায়গাতেই আছে।
-- উপযুক্ত জায়গা!! কি সেটা??

-- ওহ্‌, আমার দেখছি ভুল হয়ে গেছে, তুমি তো আমাদের রীতিনীতি কিছুই জানো না, আগে তো কখনো এখানে আসোনি। আমরা আমাদের পুরুষের ঘরের ভিতরে বন্দী করে রেখেছি।
-- ঠিক আমরা যেমন অন্তঃপুরে*??
-- ঠিক তাই।
-- কি মজা!! :D
উচ্চস্বরে হেসে উঠলাম। সা’রাও।




ক্রমশ...



(* -লেখক এখানে ‘জেনানা’ শব্দ ব্যবহার করেছেন)
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১০:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×