somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউক্রেনিয়ানদের দুঃখগাঁথা

২২ শে মে, ২০২২ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যেকোন যুদ্ধেরই শেষ পরিণতি এক। অর্থনৈতিক দূরাবস্থা, নারী ও শিশুর শারীরিক ও মানসিক নিপীড়ন, ধর্ষণ, স্থাপনা ধ্বংস ইত্যাদি ইত্যাদি। অনেক অনেক যোদ্ধা, সাধারণ নাগরিকের আহত এবং নিহত হওয়া তো প্রত্যক্ষ পরিণতিই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও এর ব্যতিক্রম নয়।
আমরা বাংলাদেশিরা ফিবছর ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন নিয়ে প্রতিবাদ করি। ইরাক নিয়ে মিছিল হয় আমাদের দেশে, আমরা আফগানিস্তানে আমেরিকার আগ্রাসন বিরুদ্ধে জনমত পোষণ করি। কিন্তু রাশিয়ার ব্যাপারে কি সংশয়ী? ন্যাটো বিরোধী মানসিকতা আমাদের অবচেতন মনেই রাশিয়ার পক্ষে একটা প্রচ্ছন্ন অবস্থান তৈরী করে। কিন্তু এই কয়েকমাস রাশিয়ার আগ্রাসনের পরে ইউক্রেনের অবস্থা কি ইরাক, আফগানিস্তানের চেয়ে আলাদা? আমরা ইয়েমেনের ব্যাপারে, সিরিয়ার ব্যাপারে কনফিউজড্। কার পক্ষে যাব?? কিন্তু আফগানিস্তান, চেচনিয়ায় রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তো পরিষ্কার বিরোধী ছিলাম! তাহলে এখন আমরা আশ্চর্য রকমের নিরব কেন? যুদ্ধের দাবানল নিজেদের বাড়ি পর্যন্ত পৌঁছালে তারপর টনক নড়বে? ইউক্রেনীয়ানরা ভিন্ন ধর্মাবলম্বী, তাদের ভাষা ভিন্ন, সংস্কৃতি আমাদের চেয়ে অনেক দূরের, তাই কি তাদের দুঃখ আমাদের স্পর্শ করে না? আমরা তো স্পেনিশদের দুঃখের ইতিহাস জেনে কাঁদি! গ্রানাডার নির্মম পরাজয় যেন আমাদের সকল মুসলিম বিশ্বের পরাজয়!

তাদের মেয়েদের দুঃখ, শিশুদের দুঃখ অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশের মতন একই। তাদের অনাহার, উদ্বাস্তু হওয়া, শারীরিক, মানসিক নির্যাতন সব একই। তাহলে আমাদের তাদেরকে অনুভব করতে অসুবিধা হচ্ছে কেন? বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে রাশিয়ার ইঞ্জিনিয়ারগণ এবং তাদের নিরাপত্তা দিতে রাশিয়ান আর্মিরা বাংলাদেশে আসা যাওয়া করেন, থাকেনও। খোদা না খাস্তা কোনদিন ইউক্রেনের মানুষদের মতো দুঃখ আমাদেরকেও তাড়িয়ে নিয়ে যায়, আমরা কি তা বলতে পারবো? নিশ্চয়তা দিতে পারবো? আমরা ট্রানজিট ইস্যুতেও ভারতীয়দের আমাদের দেশের অভ্যন্তরে আসা যাওয়া, চলাফেরার পরবর্তী কুফল নিয়ে ভাবিত ছিলাম, রাশিয়ার ব্যাপারে কি ভাবছি। আমরা যদিও পারমাণবিক বিদ্যুতের ব্যাপারে খুবই আগ্রহী, কিন্তু আজকের এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদেরকে নানাকিছুই ভাবতে শেখাচ্ছে, আশংকিত করছে।
আমাদের দেশ থেকে প্রায় শতভাগ এক্স রেটেড অডিও-ভিডিও রাশিয়ান ওয়েবসাইটগুলোতে আপলোড হয়। এতে করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক পরিবারই ক্ষতিগ্রস্থ, মানসিকভাবে, হয়তো শারীরিকভাবেও। ইউক্রেনে রাশিয়ান আর্মি কর্তৃক নারী ধর্ষণের অভিযোগ উঠছে। আমি ইউক্রেন যুদ্ধ দিয়ে বাংলাদেশের ফেইসবুক পেইজগুলোতে কোন প্রতিবাদ করতে দেখিনি, কোন হ্যাসট্যাগ দেখিনি। আসুন আমরা সবাই মিলে এসব অনাচারের প্রতিবাদ করি। ইউক্রেনে রাশিয়ায় আগ্রাসন বন্ধের দাবী তুলি, যুদ্ধ বন্ধের দাবী তুলি। সম্ভব হলে ইউক্রেনের যে মানবিক বিপর্যয়, সেখানে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেই।

#save_Eukranian_Women_Children
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২২ বিকাল ৫:০৯
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×