মা ইলিশ ধরা অনুচিত
১৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডিমওয়ালা মা ইলিশ নিধন বন্ধ করতে গত ১৫ অক্টোবর শুক্রবার থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১০ দিন উপকূলীয় সীমানার চারটি পয়েন্টে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চারটি পয়েন্ট হচ্ছে-উত্তর-পূর্ব চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী-হাইতকান্দী, দক্ষিণ-পূর্বে কক্সবাজারের কুতুবদিয়া-গ-মারা পয়েন্ট, উত্তর-পশ্চিমে ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন-পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট এবং দক্ষিণ-পশ্চিমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী পয়েন্ট। মৎস্য অধিদফতরের নির্দেশে ২০০৭ সাল থেকে প্রতি বছর ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ নিধনে এ চারটি পয়েন্টের প্রায় ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মূলতঃ ১০ দিন খুব একটা বেশি সময় নয়। এ সময়টা হচ্ছে মা ইলিশের ডিম ছাড়ার ভরা মৌসুম। এই ১০ দিন ইলিশ মাছ না ধরলে ডিমওয়ালা মা মাছগুলো ডিম ছাড়ার সুযোগ পাবে। আমরা জানি এক একটি মা ইলিশ হাজার হাজার পোনা হওয়ার মতো ডিম ছাড়ে। অর্থাৎ ১০টা দিন মা ইলিশ ধরা বন্ধ রাখলে ইলিশ ভান্ডার হয়ে উঠবে উল্লেখিত মিঠা পানির এলাকা। ভবিষ্যতের আশায় সবার এতটুকু ধৈর্য ধরা উচিত।
উৎসঃ মো. নবীউল হক চৌধুরী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন