somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীন ফোন ব্যবহারের ভোগান্তি

৩১ শে মে, ২০১০ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নিচ্ছি আমি এখানে কোন কোম্পানীর বিজ্ঞাপন করছি না। আমি আমার অভিজ্ঞতা থেকে লিখছি।
গত কয়েক দিন থেকেই আমার এক বন্ধু আমার কাছে জানতে চাচ্ছে ইন্টারনেট এর ব্যাপারে। নতুন নেট সংযোগ নিবে। কোনটা নিলে ভালো হবে তাই জানতে চাচ্ছিলো। আমি নিজে সিটিসেল জুম ব্যবহার করি প্রায় দেড় বছর হলো। এই সময়ে আমি কখনোই নেট এর সমস্যায় পড়ি নাই। তাই আমি ওকে জুম নিতে বলি। কিন্তু জুম নিতে গেলে প্রায় ৩০০০ টাকা লাগবে। যা এখন ওর পক্ষে সম্ভব না। তখন আমি ওকে ব্রডব্যান্ড সংযোগ নিতে বলি। তাতেও সমস্যা। ব্রডব্যান্ড সংযোগ নেয়ার জন্য ওকে এক মাস অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এই এক মাসের জন্য আমি ওকে গ্রামীন ফোন ব্যবহার করতে বললাম। ১ জিবি এর সংযোগ নিতে বললাম। এখানেই ধরাটা খেলাম।
আজকে বিকালে ও গ্রামীন ফোন এর কাষ্টমার কেয়ার এ গিয়ে ৩৫০টাকা দিয়ে সংযোগ চালু করলো। টেকনো এডজ মডেম এ সংযোগ নিলো। তারপর আমার কাছে আসলো কি ভাবে সেট আপ দিবে তা জানার জন্য। আমি মডেম কানেক্ট করে সেট আপ দিলাম। কিন্তু ইন্টারনেট সংযোগ পায়না। অনেক বার চেস্টা করার পরও যখন হলোনা, তখন আমার জুম কানেক্ট করে গ্রামীন ফোনের ওয়েব সাইট এ গেলাম। এক ছাগল এলো। জিজ্ঞাসা করলো সে কিভাবে আমাকে সাহায্য করবে। আমি আমার সমস্যার কথা বললাম। সে তখন আমাকে জিজ্ঞাসা করলো আমি মোবাইল এ না কম্পিউটার এ নেট ব্যবহার করবো। আমি বললাম কম্পিউটার এ ব্যবহার করবো। তারপর জিজ্ঞাসা করলো মডেম ঠিকমতো ইন্সটল করসি কিনা? আমি তাকে জানালাম। সে তখন আমাকে জানায় যে আমার সিমে কোন টাকা নাই, তাই আমি নেট কানেক্ট করতে পারছি না। আমি ও আমার বন্ধু তো হা, বেটা কয় কি!!! গ্রামীন ফোনের কাস্টোমার কেয়ার থেকে ৩৫০টাকা দিয়ে সংযোগ নিলো বিকাল ৩টার সময় আর বিকাল ৫টার সময় বলে টাকা নাই!!!!!! যে কাস্টোমার কেয়ার থেকে সংযোগ নিয়েছে আমার বন্ধু সেটার ঠিকানা দিয়ে বললাম ওদের সাথে যোগাযোগ করতে। কিন্তু তার পক্ষে সেটা সম্ভব না। উনি আমাকে আর একবার নতুন করে সেট আপ দিতে বললেন। সেট আপ দেয়ার নিয়ম উনি আমাকে জানালেন। আমি দেখলাম, আমি যেভাবে সেট আপ দিয়েছি উনি আমাকে ঠিক সেভাবে সেট আপ দিতে বলছেন। আমি তখন তাকে বললাম যে এই নাম্বারে ফোন দিন। সে বলে এখন তা সম্ভব না। মেজাজ তো তখন চরমে। আমার জুম সংযোগে কোন প্রয়োজনে কাস্টোমার কেয়ার এর সাথে যোগাযোগ করার দরকার পড়লে তারা নিজেরাই ফোন দেয়। ঝামেলা করে না। তাই চ্যাট ক্লোজ করে দিয়ে আর একবার চেষ্টা করলাম। প্রথমে জুম আনইন্সটল করলাম। তারপর আবার নতুন করে সেট আপ দিলাম, তবুও হলো না। তারপর বন্ধুকে বললাম দেখ এই হলো গ্রামীন ফোনের অবস্থা। তুই ফকির হয়ে যাবি জিপি ব্যবহার করলে। তাছাড়া স্পীড ও খুব একটা ভালোনা। দেখ আমার ডাউনলোড স্পীড ১৮ কিলোবাইট এর নিচে নামেনা। তুই যদি পারিস তাহলে জুম নে। অথবা ব্রডব্যান্ড নে। যাই হোক ও চলে গেলো কাস্টোমার কেয়ারে। ওখান থেকে জানালো আপনার সিম এক্টিভেট হয়েছে। আপনি চলে যান। একটু আগেই আমার বন্ধু আমার সাথে কথা বললো ১৬মিনিট। বারবার চেষ্টা করলো কানেক্ট করার, কিন্তু এখনো হলো না। এখন আপনারাই বলুন জিপির এইসব ভন্ডামী কি সহ্য করা যায়। আমি নেট কানেকশন নেয়ার আগে আমার বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম। তারা আমকে জুম নিতে বলেছিল। আমি পুরোপুরি সন্তুষ্ট আমার নেট নিয়ে। বেশ কয়েকদিন থেকে দেখছি, অনেকে পোষ্ট দিয়েছেন জিপি দিয়ে সামুতে ঢুকতে পারছেন না। কিন্তু আমার কোন সমস্যা হয়নি কখনো। তাইতো এই পোষ্টটা কোন রকম ঝামেলা ছাড়াই করতে পারলাম।
পোষ্টটি পড়ার জন্য আপনাদের ধণ্যবাদ।
আপনারা সবাই ভালো থাকবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×