আমি
সবসময় সবকিছু নতুন আশা করি,
এমনকি অন্যের ব্যবহ্রত কিছু
নিজে ব্যবহার করতেও নারাজ,
পারলে নতুন একটা খুজে নেব,
তবুও পুরোনো কিছু ব্যবহার করব না মরে গেলেও
আমি কি করে সবকিছু নতুন এবং ঝকঝকে আশা করি,
যেখানে আমি কখনোও নতুন এবং সুন্দরের জন্যে এক ফোটাও যোগ্য নই,
আমি ব্যবহার করে সেটা ফেলে দেই,
কেন সেটা কি আমি পারতাম না যত্ন করে রেখে দিতে,
পূরোনো তাই ফেলে দেই,
তাহলে কি করে অন্যের কাছ থেকে নতুন কিছু আশা করি,
হ্যা আমি,
আমি তো কারো না কারো স্বপ্ন,
বিশ্বাস সবকিছু ভেঙ্গে দিয়েছি,
তাহলে কি করে আমি নতুন একটা স্বপ্ন
এবং বিশ্বাস আশা করি অন্যের কাছ থেকে,
কি করে আশা করি সুন্দর চকচকে একটা মন,
যেখানে আমি নিজেও হয়ত কখনোও কাউকে সুন্দর
একটা মন উপহার দিতে পারবো না,
মাঝে মাঝে খুব কষ্ট হয়,
যখন মনে পড়ে এগুলো,
কি করতে গিয়ে কি করে ফেললাম,
আর কতজনের বিশ্বাস এভাবে দিনের পর দিন আমি ভাঙ্গবো,
আমার জন্ম কি তাহলে হয়েছে অন্যের বিশ্বাস ভাঙ্গার জন্যে,
কেউ কি আছেন,
যে এই প্রশ্নের উত্তরটি দিতে পারবেন.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



